যৌনরোগ ‘ক্ল্যামিডিয়া’: আপনি আক্রান্ত নন তো?
যৌনবিষয়ক আলোচনা আমাদের দেশে এখনও ভয়ানক লজ্জার বিষয় হিসবে বিবেচিত হয়। কারন এদেশের বেশীরভাগ মানুষ অশিক্ষিত। সেই সাথে তথাকথিত শিক্ষিত ব্যাক্তিরাও যৌনতা সম্পর্কে অসচেতন এবং কুসংস্কারাচ্ছন্ন। যে কারনে যৌন রোগের বিষয়ে আমাদের দেশের মানুষের সচেতনা ও জ্ঞান অত্যান্ত কম। বেশীরভাগ মানুষেরই যৌনরোগ সম্পর্কে সুস্পষ্ট কোন ধারণাই নেই। সেই অজ্ঞতার কারণেই কিন্তু রোগ নির্মুল করা সম্ভব হয়ে ওঠে না। এবং বিভিন্ন প্রতারকদের পেছনে কাড়ি কাড়ি টাকা ব্যায় করে থাকে। অনেকেই মনে করেন এইচআইভি-ই একমাত্র যৌনরোগ। কিন্তু না, আরও আছে। যেমন, ক্ল্যামিডিয়া (Chlamydia)। চলুন জেনে নিই ক্ল্যামিডিয়া কী ও কী তার উপসর্গ। সঙ্গীর শরীরে ক্ল্যামিডিয়া বাসা বেঁধেছে কি না সেটাও যেভাবে বোঝা যাবে –
** ক্ল্যামিডিয়া কী ?
মূলত জীবাণু। যৌনমিলনের কারণে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। মার্কিন দেশগুলিতে অনেক মানুষ এতে আক্রান্ত। সেখানে প্রতিবছরই ৩০ লক্ষ মহিলা-পুরুষ ক্ল্যামিডিয়ায় আক্রান্ত হয়। ধীরে ধীরে অন্য দেশেও ছড়াচ্ছে ক্ল্যামিডিয়া। ২৫ বছরের নীচে যারা, তারাই আক্রান্ত হয় বেশি।
** কীভাবে বুঝবেন সঙ্গীর ক্ল্যামিডিয়া আছে কিনা?
মূলত মহিলারাই ক্ল্যামিডিয়ায় বেশি আক্রান্ত হয়। তাদের মধ্যে ৭০-৯৫ শতাংশ মহিলার মধ্যে ক্ল্যামিডিয়ার কোনও উপসর্গ লক্ষ্য করা যায় না। পুরুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সত্যি বলতে কী, ক্ল্যামিডিয়ার তেমন কোনও উপসর্গই নেই। সংক্রমণের ৫-১০ দিনের মধ্যে বোঝাই যায় না শরীরে এর জীবাণু প্রবেশ করেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা উচিত।
** সঙ্গী মহিলা হলে কীভাবে বুঝবেন সে ক্ল্যামিডিয়ায় আক্রান্ত-
** সঙ্গী পুরুষ হলে কীভাবে বুঝবেন সে ক্ল্যামিডিয়ায় আক্রান্ত –
** পুরুষ ও মহিলাদের মধ্যে কিছু কমন উপসর্গ আছে। সেগুলি কী কী জেনে নিন-
** কিভাবে ছড়ায়?
ক্ল্যামিডিয়া ছড়ানোর প্রধান রাস্তা হল অনিরাপদ যৌনমিলনের মাধ্যমে, তা সে যেই পদ্ধতিতে এবং যে রাস্তাতেই যৌনমিলন করা হোক না কেন। অনেক সময় যৌনাঙ্গ ক্ল্যামিডিয়া আক্রান্ত কারও যৌনাঙ্গের সংস্পর্শে আসলেও ক্ল্যামিডিয়া ছড়াতে পারে। এমনকি ক্ল্যামিডিয়া যৌনকার্যে ব্যবহৃত বস্তু দ্বারাও ছড়াতে পারে একজন থেকে আরেকজনে।
** চিকিৎসা:
এটা জেনে নিশ্চিন্ত হবেন, যে ক্ল্যামিডিয়া সহজেই নির্মুল করা যায়। নিয়ম করে চিকিৎসা চালিয়ে যেতে হবে। নিয়মিত অ্যান্টিবায়ওটিকও খেতে হবে। ক্ল্যামিডিয়া একদিনেও সারতে পারে। আবার ৭দিনও লেগে যেতে পারে।
** প্রতিকার
সঙ্গী যদি ক্ল্যামিডিয়ায় আক্রান্ত হয় সে পুরোপুরি সেরে না যাওয়া পর্যন্ত যৌনমিলন স্থগিত রাখুন। না হলে তার থেকে আপনার শরীরেও ছড়াবে ক্ল্যামিডিয়ার জীবাণু। কন্ডোম ব্যবহার করতে পারেন। মহিলাদের জন্যেও বিশেষ ধরনের কন্ডোম পাওয়া যায়। মিলনের সময় সেটিও ব্যবহার করতে পারেন।


