English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:০৩

এক মিনিটে কমে যাবে মাইগ্রেনের ব্যথা! দারুণ টিপস!

অনলাইন ডেস্ক
এক মিনিটে কমে যাবে মাইগ্রেনের ব্যথা! দারুণ টিপস!

 

মাইগ্রেনমানেই অসহ্য মাথায় যন্ত্রণা। সঙ্গে চারিদিকে অন্ধকার, বমি, ঘুম উধাও, সঙ্গে গাদা গুচ্ছের পেনকিলার। কিন্তু আমি-আপনি সবাই জানি পেনকিলার কি পরিমাণে আমাদের শরীরের ক্ষতি করে। তাই আজ থেকে পেইনকিলারকে  বাই বাই বলুন আর আপন করে নিন ঘরোয়া এই উপায়টি।

যা যা লাগবে:

** লেবু

**  বিট লবণ

প্রস্তুতপ্রণালী:

** লেবু রস নিংড়ে নিন। রসের মধ্যে বিট নুন মিশিয়ে বার বার খান।

** আপনি চাইলে এর মধ্যে জলও মেশাতে পারেন কিন্তু জলের পরিমাণ কম দেবেন।

সাবধানতা:

**  উচ্চ-রক্তচাপ থাকলে নুনের পরিমাণ কম দিন। আর পারলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এটা খান।

কীভাবে এই পানীয় কাজ করে:

** বিট লবণে আছে ৮৪টির মতো মিনারেল ও ইলেক্টোলাইটের মতো উপাদান। যা আপনার মাথার ব্যাথার সঙ্গে সঙ্গে গা বমি বমি ভাবও কম করবে।