নারী যৌনাঙ্গে “হার্ব বল” প্রবেশ বিপদজনক
নানান চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বিভিন্ন রোগমুক্তির আশায় অনেকেই তাদের যৌনাঙ্গে বিভিন্ন ধরনের ঔষধি প্রয়োগ করে থাকেন। এদের মধ্যে আবার কিছু ঔষধি আছে যা যোনিতে প্রবেশ করাতে হয়। যেমন “হার্ব বল” যাকে বাংলায় বলা যেতে পারে ঔষধি বল। প্রস্তুতকারকরা দাবী করেন এই কাপড়ের পুটলিতে এমনকিছু হার্বাল উপাদান থাকে যা যোনিকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এগুলো বিভিন্ন মেয়াদী প্যাকেজ হিসেবে বিক্রয় করা হয়। যেমন দুই মাসের প্যাকেজ মানে আপনাকে দুইমাস সেই বলটি যোনিতে ঢুকিয়ে রাখতে হবে। কিন্তু এই “হার্ব বল” যোনিতে স্থাপনের ক্ষেত্রে মহিলাদের সতর্ক করেছে আমেরিকান চিকিৎসাবিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা বলেছেন এটি খুবই বিপদজনক। এই ধরনের বল প্রবেশ করালে যোনিতে জ্বালা যন্ত্রণা এমনকি বিষক্রিয়া হতে পারে। আমেরিকান কোম্পানী ‘এমব্রেস প্যানগায়া’ এ ধরণের ঔষধি বল বিক্রয় করে থাকে। তাদের বিজ্ঞাপনে বলা হয় এই হারবাল বলটি যোনিতে প্রবেশ করালে সেটা নাকি এইডস, জরায়ুর সিস্ট এমনকি জরায়ুতে সঙ্গমকালীন আঘাত থেকে রক্ষা করে। এই ছোট ঔষধি বলটিতে প্রাকৃতিক ফ্লেভার দেয়া হয়েছে বলে দাবী নির্মাতাদের। এটি তারা দুই মাসের প্যাকেজে ৮৫ ডলার থেকে ৪৮০ ডলারে বিক্রয় করে থাকে।
অপর একটি প্যাকেজে তারা দাবী করেছে এই ঔষধি বল মেয়েদের যোনিপথকে সংকুচিত করে যা তাদের অধিক যৌনসুখ দেয়। বলগুলিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি জরায়ুমুখের পরিচ্ছন্নতার জন্য বিশেষ কাজ দিবে। বিজ্ঞানীদের সতর্কবার্তাকে অস্বীকার করে তারা বলছে এই ঔষধি বল যোনিপথের সমস্ত বিষাক্ত পদার্থ ধ্বংস করতে সক্ষম। একটি ব্লগে তারা বলেছে, এই ঔষধি বল মেয়েদের যৌনরোগের প্রাকৃতিক সমাধান দিতে পারে।
কিন্তু যৌনরোগ বিশেষজ্ঞরা বলছেন এই বল শুধু খারাপই নয়, এটা যোনিপথে মারাত্মক ইনফেকশন সৃষ্টি করতে পারে যা খুবই বিপদজনক। আমেরিকার বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. জেন গান্টার একটি ব্লগপোস্টে অভিযোগ করেছেন, এই ধরনের ঔষধি প্রোডাক্টগুলি যোনিতে ব্যাবহারযোগ্য কিনা তা পরীক্ষিত নয়।
ঔষধি বল বিক্রির ক্যম্পেইনকে তিনি অবৈধ এবং বিপদজনক আখ্যা দিয়ে তিনি লিখেন, যোনি নারীদেহের এমন একটা অঙ্গ যা স্বয়ংক্রিয়ভাবেই পরিস্কার থাকে। আরও অধিক সতর্কতার জন্য বিভিন্ন ভ্যাজাইনাল সোপ কিংবা স্রেফ সাবান ব্যাবহার করা যেতে পারে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য এধরনের আজগুবি বস্তু যোনিতে প্রবেশ করালে তা ব্যাক্টরিয়া বৃদ্ধির সম্ভাবনাকে দৃঢ় করে। এবং সংক্রমন ঘটায়।


