‘ও’ ব্লাড গ্রুপ কেন স্পেশাল?
‘ও’ টাইপ ব্লাড গ্রুপ একটি আদিম ব্লাড গ্রুপ আমাদের পূর্বপূরুষরা বহন করত যারা ধূর্ত এবং আক্রমণাত্বক শিকারী ছিল। এখনও পর্যন্ত যেসব মানুষের রক্তের গ্রুপ ‘ও’ টাইপ তারা বিভিন্নভাবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‘ও’ ব্লাড গ্রুপধারীরা নেতৃত্ব, অনুঘটক, শক্তি এবং সক্ষমতার দিক দিয়ে সকলের চাইতে অনেকটা এগিয়ে থাকে সমাজের কাছে হাইলাইটেড থাকে।
তারা শক্তিশালী এবং উৎপাদনশীল হয়। এটাও সত্যি যে যখন তারা মানসিক স্ট্রেসে থাকে তারা আবেগপ্রবণ হয়ে উঠে এবং দ্রুত রেগে যায়। আজেবাজে খাদ্য গ্রহণ, ব্যায়াম না করা, বিভিন্ন বদঅভ্যাস তাদের দেহঘড়িকে বিপদে ফেলে দেয়। এর ফলে তাদের ডায়াবেটিস, স্থুলতা, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষরণে আক্রান্ত হয় এমনকি কর্মক্ষমতা হ্রাস পায়। এই গ্রুপধারীদের আলসার, থাইরয়েড গ্ল্যান্ডে হরমোনের স্বল্প উপস্থিতি, আয়োডিনের ঘাটতি সহ বিভিন্ন প্রাক-প্রবণতা থাকে। এই প্রবণতাগুলি স্থুলতা, স্মৃতিশক্তি হ্রাস এবং টিউমারের মত অবাঞ্ছিত সমস্যা ডেকে আনে। অন্যান্য গ্রুপের তুলনায় ‘ও’ গ্রুপধারীদের পাকস্থলীর এসিডের পরিমান বেশী থাকে।
তাহলে কিভাবে এই ব্লাড গ্রুপ অদ্বিতীয় হলো? এর জন্য আমাদের জাপানের দিকে দৃষ্টি দিতে হবে। জাপানে কোন চাকরির সাক্ষাতকারে সময় অবশ্যই ব্লাড গ্রুপ সম্পর্কে তথ্য দিতে হয়। জাপানীরা মনে কর ‘ও’ গ্রুপধারী ব্যাক্তিরা ব্যাক্তিত্বধারী, দায়িত্বশীল, প্রতিশ্রুতিশীল, সংগঠিত এবং বাস্তববাদী হয়। তারা অন্যদের চাইতে অধিক যুক্তিবাদী হয় এবং যুক্তিসংগতভাবে কাজ করে। যেকোন ধরনের পরিবেশে তারা টিকে থাকতে পারে।
এ তো গেল ‘ও’ গ্রুপের মাহাত্ম্য। ‘ও’ গ্রুপধারীদের বিপদগুলি আগেই বলা হয়েছে। এবার জানিয়ে দেই এসব অসুস্থতা থেকে বাঁচতে হলে ক্যাফেইন, ধুমপান এবং এ্যালকোহল বর্জন করতে হবে।ক্যাফেইন ক্ষতিকর কারণ এটা এড্রিনালিনের ক্ষরণ বাড়ায়। এছাড়াও পরিমিত এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে ও নিয়মিত ব্যায়াম করতে হবে।
অনুবাদ: সত্যজিৎ কা্ঞ্জিলাল


