English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৫:১৫

সন্তান জন্ম দেওয়ার পর যৌনজীবন আরও রোমাঞ্চকর হয়

অনলাইন ডেস্ক
সন্তান জন্ম দেওয়ার পর যৌনজীবন আরও রোমাঞ্চকর হয়

যৌনতার যেমন সীম-পরিসীমা নেই তেমনি যৌনতা নিয়ে গবেষণারও শেষ নেই। কিভাবে যৌনজীবন আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে নিরন্তর গবেষণায় চিকিৎসাবিজ্ঞান। তেমনি সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সন্তানের জন্ম দেওয়ার পর দম্পতির যৌনজীবন আগের থেকেও অধিক রোমাঞ্চকর হয়। সমীক্ষা এবং গবেষণার পর তাঁরা এমনই তথ্য পেয়েছেন।

বেশিরভাগ মহিলাই মনে করেন, বাচ্চার জন্ম দেওয়ার পর, তাঁদের স্বামীরা বোধহয় আর আগের মতো তাঁদের স্ত্রীদের প্রতি আকর্ষণ বোধ করবেন না। কিন্তু সাম্প্রতিক গবেষণা এটাকে ভুল প্রমাণ করেছে।

গবেষণাটি করা হয়েছিল ১১১৮ জন দম্পতিকে নিয়ে। সমীক্ষা এবং পরীক্ষার পর ৯৪ শতাংশ পুরুষ এবং তাঁদের স্ত্রীরা বলেছেন, মাস কয়েকের দূরত্ব পরবর্তীকালে তাঁদের যৌন সম্পর্ক আরও উষ্ণ করেছে। তাঁরা তাঁদের যৌনজীবন নিয়ে সন্তুষ্ট। এদের মধ্যে আবার ৬০ শতাংশ স্বামী-স্ত্রী বলেছেন, যে তাঁরা এখন যৌনজীবনে আগের থেকেও বেশি উত্তেজনা এবং তৃপ্তি অনুভব করছেন।

চ্যানেল মামের প্রতিষ্ঠাতা সিওভান ফ্রেগার্ড বলেছেন, মহিলাদের সন্তান জন্ম দেওয়ার পর সেক্স নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সন্তান জন্ম দেয়ার পর তাদের প্রতি তাঁদের স্বামীরা আর আগের মতো আকৃষ্ট হবেন না এ ধারণা এখন ভুল। বরং, এক্ষেত্রে বেশ কিছুদিন স্ত্রীর সঙ্গে যেহেতু যৌনতা উপভোগ করা যায় না, তাই পুরুষরা আগের থেকেও বেশি প্যাশন নিয়ে যৌনতা উপভোগ করেন।'