English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৪:৫০

শীতের রুক্ষতা তাড়াতে সহজ কিছু নিয়ম

অনলাইন ডেস্ক
শীতের রুক্ষতা তাড়াতে সহজ কিছু নিয়ম

নাতিশীতোষ্ণ অঞ্চলের জন্য শীতকালটা বেশ আরামদায়ক সময়। সকালে উঠতে চাইলেও বিছানা যেন জোর করে আটকে রাখে। কোথাও ঘুরতে গেলে অনেকটা সময় তরতাজা থাকা যায়।কিন্তু শীতের যন্ত্রণাও একেবারে কম নয়। যেমন কোথাও বেড়াতে গেলেন আর ধুলোবালিতে পোশাক-আশাক এমনকি ত্বকের অবস্থাও নাস্তানাবুদ। সব চেয়ে বিরক্তিকর হয়ে দাঁড়ায় ত্বকের রুক্ষতা। বোতল বোতল ক্রিম মেখে হাত-পা ফাটা না হয় আটকাতে পারলেন। কিন্তু শরীরের রুক্ষতা আটকাতে শীতকালেও যে কপালে ঘাম জমে যায় তা কেউ অস্বীকার করবেন না। আমরা সবাই জানি- হাত, পা রুক্ষ হয়ে যাওয়ার কারণ শীতের শুষ্ক আবহাওয়া। কিন্তু এর থেকে বাঁচবেন কীভাবে?

প্রশ্নটি লাখ টাকার হলেও সমাধানটা কিন্তু খুবই সাধারণ।শীতকালে আপনার হাতে পরে নিন গ্লাভস। তাহলে আপনার হাতের রুক্ষতা থেকে বেঁচে যাবে। হাত ধোয়ার সময় ভালো সাবান ব্যবহার করুন এবং সঙ্গে সঙ্গে হাতে শীতের ক্রিম লাগিয়ে নিন। নারকেল তেল শীতকালে শরীরে মাখার জন্য খুব ভালো এবং সহজপ্রাপ্যও। বিশেষ করে হাতে-পায়ে। এ সাধারণ নিয়মগুলো মেনে চলুন একটু একটু করে। তাহলে দেখবেন শীতের রুক্ষতা নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমে গেছে। আনন্দে থাকুন শীতের এই সময়টায়।