English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৬:২৫

ব্রণ থেকে মুক্তি পান ঘরোয়া উপায়ে

অনলাইন ডেস্ক
ব্রণ থেকে মুক্তি পান ঘরোয়া উপায়ে

যৌবনের দোরগোড়ায় এসে মন যখন ঠিক সেইসময় এমন এক জিনিসে মুখ ঢেকে যায়, যা সত্যিই বিরক্তকর। জিনিসটা আর কিছুই না-ব্রণ। ব্রণ সমস্যায় ভোগেননি এমন মানুষ বিরল। তারপরে আছে দ্রুত ব্রণ দুর করার বিজ্ঞাপণ। কোন ফেসক্রিম কত তাড়াতাড়ি ব্রণ থেক মুক্তি দিচ্ছে সেই ক্রিম যোগার করতে উঠেপড়ে লাগা। রাতারাতি সেলিব্রিটির মতো সুন্দর ত্বক পেতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই হয় স্বপ্নভঙ্গ। কোনও কিছুতেই মুখের ব্রণ কমতে চায় না। অনেকে দৌড়ান ডাক্তারের কাছে। এত কিছুর ঝামেলা ফেলে একটু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখতে পারেন। রান্না ঘরে ঢুঁ মারলে হাতের কাছে পেয়ে যাবেন প্রয়োজনীয় সামগ্রী। এই যেমন আপেল সিডার ভিনিগার, গ্রিনটি, মেন্থল তেল। আপেল সিডার ভিনিগার ত্বকের ন্যাচারাল পিএইচ -এর ভারসাম্য রাখে। গ্রিন-টির মধ্যে ভরপুর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে মসৃণ করতে সাহায্য করে। আর ব্যাকটেরিয়া রুখতে মেন্থল তেলের জুড়ি নেই। এখন প্রশ্ন হলো কীভাবে বানাবেন এই টোটকা?

না জটিল কিছুই নয়। বড় এক কাপ গ্রিন টি নিন। তাতে আপেল সিডার ভিনিগার মেশান ভাল করে। সঙ্গে পাঁচ ফোঁটা মেন্থল তেল মিশিয়ে নিন। এরপর খালি স্প্রে বোতলে ঢেলে দিনে দু'বার মুখে স্প্রে করুন। কয়েকদিন পর দেখবেন আপনার মুখমন্ডলে আবার বসন্ত ফিরে এসেছে! আর মুখ ঢেকে যাবে না ব্রণে।