ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
৬০ বছরে বিটিভি
বিশ্বে বাংলা ভাষার প্রথম টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।আজ গৌরবোজ্জ্বল ৫৯ বছর পেরিয়ে ৬০ বছরে পদার্পণ করল রাষ্ট্রীয়গণমাধ্যমটি। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে বিটিভি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার জানান, এদিন বিটিভি প্রাঙ্গণে থাকছে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কলাকুশলী ও শুভার্থীদের মিলনমেলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন শিল্পী ফরিদা পারভীন, রফিকুল আলম, নকিব খান, নিশিতা বড়ুয়া, অনুপমা মুক্তি, রাজীব, সালমা ও ব্যান্ড ‘চিরকুট’। আরও থাকছে ওয়ার্দা রিহাব ও ইভান শাহরিয়ার সোহাগের পরিচালনায় নৃত্য।
জন্মদিনে বিটিভির দর্শকের জন্য সাজানো হয়েছে নানা অনুষ্ঠান। সকাল ৮টার সংবাদের পর সরাসরি গানের অনুষ্ঠান ‘আজকের সকাল’র বিশেষ পর্বে গাইবেন শিল্পী অনিমা রায় ও আয়েশা জেবিন দীপা। দুপুর ১২টার সংবাদের পর চিত্রশিল্পীদের চিত্রাংকন ও সরাসরি আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেরামত মাওলা, রফিকুন্নবী, আব্দুল মান্নান।
বিকাল ৩টায় থাকছে সরাসরি বিশেষ অনুষ্ঠান ‘বিটিভি নাটকের একাল সেকাল’। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় এই আড্ডায় থাকবেন ম হামিদ, ডলি জহুর, আব্দুল মান্নান, রওনক হাসান, স্বাগতা ও বৃন্দাবন দাস। এছাড়াও দিনব্যাপী স্বনামধন্য সংগীত শিল্পীদের গানের সংকলন, ম্যাগাজিন অনুষ্ঠানের সংকলন, প্রামাণ্য অনুষ্ঠান ডিআইটি থেকে রামপুরা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বাণী প্রচারিত হবে।
গৌরবোজ্জ্বল ৬০ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির কুশলী, বিজ্ঞাপন দাতা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
এদিকে বিটিভির জন্মদিনে প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এতে অংশ নিয়েছেন বিটিভির সাবেক কর্মকর্তা, কুশলী ও শিল্পীরা। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেছেন আগত অতিথিরা। ছিল সংগীত পরিবেশনা, পিঠা-পুলির আয়োজন। অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি দেখা যাবে সকাল ৭টা ৩০ মিনিটে, চ্যানেল আইতে।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু। এরপর সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের জন্মের পরের বছর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশন। ১৯৭৫ সালের ৯ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে বিটিভিকে রামপুরায় নিজস্ব ভবনে আনা হয়। ১৯৮০ সালে দর্শকদের রঙিন পর্দা উপহার দেওয়ার মাধ্যমে নতুন যুগে পদার্পণ করে বিটিভি।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


