ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ পদকে ভূষিত হচ্ছেন তারিন
দেশ বরেণ্য নন্দিত অভিনেত্রী তারিন জাহান ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কারসহ দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক নানান পুরস্কারে ভূষিত হয়ে আসছেন। গেলো নারী দিবসেও তিনি দু’টি ভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে আগামী ৩১ মার্চ তিনি যে পদকে ভূষিত হতে যাচ্ছেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদক। একজন শিল্পীর জন্য এটি অনেক সম্মানের, গর্বের।
আগামী ৩১ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ‘গুণীজন সংবর্ধনা পরিষদ’ আয়োজিত ভাষা সৈনিক, সমাজকর্মী, আইনজীবি, রাজনীতিবিদ ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক ২০২২’-এ ভূষিত হতে যাচ্ছেন তারিন জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ‘গুণীজন সংবর্ধনা পরিষদ’র প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি জানান, এই পরিষদের সভাপতি আবুল বাসেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার-৩ আসনের সংসদ সদস্য আরমা দত্ত, তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। ব্রাহ্মণবাড়িয়ার শহরের ভাষা চত্তরে (ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ)-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভাষা সৈনিক ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ পদকপ্রাপ্তি প্রসঙ্গে তারিন জাহান বলেন,‘ যেকোন পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ এটি আমার কাজের স্বীকৃতি। যখনই আমি কোন পুরস্কার পেয়েছি, কাজের প্রতি আমার দায়বদ্ধতা বাড়িয়েছে। আমি সে পুরস্কার ভীষণ বিনয়ের সাথে গ্রহণ করেছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কোন ব্যক্তির শ্রদ্ধায় পদকে ভূষিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের, গর্বের এবং আনন্দের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাসের শেষ দিনে আমি শ্রদ্ধেয় ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পদকে ভূষিত হতে যাচ্ছি, এটা সত্যিই আমার জন্য এক অন্যরকম প্রাপ্তি-অর্জন এবং ভীষণ গর্বের-আনন্দের। আমি এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এ কারণেই যে তারা আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন।’
এদিকে গেলো ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ১০২’তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে শেখ হাসিনারই লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ থেকে পাঠ করেন তারিন জাহান। প্রধানমন্ত্রীর লেখা বই থেকে পাঠ করার সুযোগ পেয়েও ভীষণ সম্মানীত, গর্বিত তারিন জাহান। গেলো নারী দিবস উপলক্ষ্যে তারিন ‘বাংলাদেশ ওমেন্স ইন্সপারসনাল অ্যাওয়ার্ড ২০২২’-এ ড্যান্স ক্যাটাগরিতে সম্মাননায় ভূষিত হয়েছেন।
এছাড়াও স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষ্যে অভিনয়ে বিশেষ অবদানের জন্য ‘ ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হন তারিন। এরইমধ্যে তারিন মিফতাহ আনানের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এছাড়াও তিনি শেষ করেছেন রুমান রুনির পরিচালনায় ঈদ নাটক ‘যুগল’র কাজ।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


