English Version
আপডেট : ৩ মার্চ, ২০২২ ১৮:৪০

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করছি : পরীমনি

অনলাইন ডেস্ক
জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত পার করছি : পরীমনি

অভিনেত্রী পরীমনি জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন। মুখোশ চলচ্চিত্রের প্রিমিয়ারে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা জানান আলোচিত অভিনেত্রী। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর পূর্বে গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হয়ে পরীমনি বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত যাচ্ছে।

অনুভূতি তো প্রকাশ করা যায় না। তাই ঠিক বোঝানো যাবে না, কেমন আছি। ’চলচ্চিত্রটির বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন তিনি। ছবির গল্প সম্পর্কে পরীমনি বলেন, ‘পুরো জার্নিটাই মুখোশ উন্মোচনের। আমি দর্শকদের বলতে চাই, আপনারা হলে আসুন। দেখুন কিসের মুখোশ উন্মোচন করেছি। ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা। ’

পরীমনি ছবি সম্পর্কে বলেন, ‘আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! আশা করছি এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে। ’

আগামীকাল শুক্রবার (৪ মার্চ) দেশব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি। এর প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমণি ও জিয়াউল রোশান।

এদিকে আজ বৃহস্পতিবার মুখোশ দলের সঙ্গে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান মধ্যকার খেলা দেখতে যান। এসময় স্বামী শরীফুল রাজও তার সঙ্গে ছিল।

পরীমনি গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। সেই খবর তারা প্রকাশ্যে আনেন গত ১০ জানুয়ারি। একই দিন পরী জানান, তিনি অন্তঃসত্ত্বা। এরপর গত ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন রাজ-পরী। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বর্তমানে শুটিং থেকে বিরতিতে আছেন নায়িকা।