ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ডিপজল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুই সপ্তাহ পার হলেও এখনো সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শেষ হয়নি। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে শুনানি এক দিন পিছিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে– কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
এরই মধ্যে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে জয়ী অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি এখনো পদত্যাগ না করলেও এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান। একইভাবে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড-খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি কেন পদত্যাগ করব? আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’ডিপজল আরও বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসঙ্গে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪


