English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:২৫

জয়া আহসান, অপু বিশ্বাসকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে পরীমণি

অনলাইন ডেস্ক
জয়া আহসান, অপু বিশ্বাসকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। গত ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন এই নায়িকা। সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ে করার সুখবর দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। তার আপডেট ও খবর জানতে ভক্তরা পরীর ফেসবুক পেজে নিয়মিত ঢুঁ মারেন। ফলে তার পেজটির অনুসারীর সংখ্যা বাড়তে থাকে দ্রুতগতিতে। বর্তমান পরীমণির পেজে গিয়ে দেখা যায়, তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন।

সম্প্রতি পরীমণি মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তিনি নিজেই। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবরে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রাজপরী।