ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সরব রিয়াজের নীরব পরাজয়ের কারণ
চলচ্চিত্রের বেহাল দশায় হলবিমুখ দর্শক। দর্শকশূন্য সিনেমা হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় শিল্পী সমিতির নির্বাচন ঝিমিয়ে পড়া চলচ্চিত্রাঙ্গনে একটু হলেও জোয়ার এনেছে। এই নির্বাচন ঘিরে মানুষের কৌতূহল সে কথারই সাক্ষ্য দেয়।
নির্বাচনে যে ক’জন প্রার্থী বিভিন্ন সময় আলোচিত বা সমালোচিত হয়েছেন তাদের মধ্যে ‘প্রেমের তাজমহল’খ্যাত চিত্রনায়ক রিয়াজ অন্যতম। নিন্দুকের কথায় কান না দিয়ে পুরো নির্বাচনে সরব ছিলেন তিনি। বলা চলে কাঞ্চন-নিপুণ প্যানেলের মুখপাত্রের ভূমিকা পালন করেন নন্দিত এই নায়ক।
কিন্তু তিনি নির্বাচনে জয়লাভ করতে পারেননি। সরব রিয়াজের নীরব পরাজয়ের কারণ কী? এ নিয়ে চলচ্চিত্রের ‘আঁতুর ঘর’খ্যাত এফডিসির চায়ের আড্ডায় চলছে চুলচেড়া বিশ্লেষণ। ক্লিন ইমেজের এই নায়ক কেনই-বা এতো ভোটের ব্যবধানে হেরে যাবেন? এমন প্রশ্ন ভক্তদের মনে।
এবারের নির্বাচনের শুরু থেকেই নিজ প্যানেলের জন্য সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন রিয়াজ। প্রচারণার এক পর্যায়ে এফডিসিতে একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। এ নিয়ে ট্রলের শিকার হতে হয় তাকে। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে গিয়ে খুনের হুমকিও পেয়েছেন বলে অভিযোগ করেন রিয়াজ।
রিয়াজ বলেন, ‘নির্বাচনের দিন আমি বুথের ভেতরে ছিলাম। আমি যদি ভেতরে না থাকতাম আমার প্যানেল বা প্রেসিডেন্ট কাউকেই আনতে পারতাম না। প্যানেল রক্ষা করতে গিয়ে নিজে হেরে গেলেও আমার কোনো দুঃখ নেই।’
‘আমার কাছে প্যানেল গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি এর মাধ্যমে আমিই জয়ী হয়েছি এবং আমি আনন্দিত। কারণ এটা ব্যক্তিগত কোনো চিন্তা নয়।’ রিয়াজ আরো উল্লেখ করেন, ‘আমি যদি নিজের জন্য ১০ পার্সেন্টও কাজ করতাম, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো ছিল না।’
রিয়াজ নির্বাচনের দিন সকাল থেকেই বুথের ভেতরে দায়িত্ব পালন করেছেন। যে কারণে ভোটারদের কাছে সেদিন তিনি ভোট চাইতে পারেননি। অনেকেই রিয়াজের পরাজয়ের পেছনে এই কারণকে দায়ী করছেন। চলচিত্র সংশ্লিষ্টরা বলছেন, হয়তো এসব পয়েন্ট শতভাগ ঠিক না হলেও অনেকাংশে সঠিক। তারপরও কিছু কথা থেকে যায়। যেমন রিয়াজ এবার সহ-সভাপতি পদে দাঁড়িয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী ছিলেন মনোয়ার হোসের ডিপজল ও মার্শাল আর্ট হিরো মাসুম পারভেজ রুবেল। দুজন হ্যাভিওয়েট প্রার্থীর বিপরীতে লড়তে হয়েছে তাকে। ডিপজল প্রযোজক হিসেবেও সফল। তার প্রযোজিত সিনেমার মাধ্যমে অনেক শিল্পী তৈরি হয়েছে। এছাড়া চলচ্চিত্রের মানুষের বিপদে তিনি পাশে দাঁড়ান। এমন উদাহরণ কম নয়। এছাড়া এর আগে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিকে নায়ক রুবেলের হাতেও তৈরি হয়েছে অনেক শিল্পী। এই নায়কও এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের হারানো খুব সহজ নয় বলেই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। অনেকে আবার মনে করেন গণমাধ্যমে প্রতিপক্ষকে নিয়ে তির্যক আক্রমণ করাও রিয়াজের জন্য কাল হয়েছে।
কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী হয়ে রিয়াজ পেয়েছেন ১৫৬ ভোট। একই পদে হেরেছেন ডি এ তায়েবও। তিনি পেয়েছেন ১১২ ভোট। এই পদে জিতেছেন মিশা-জায়েদ প্যানেলের মনোয়ার হোসেন ডিপজল এবং মাসুম পারভেজ রুবেল। দুজন ভোট পেয়েছেন যথাক্রমে ২১৯ এবং ১৯১।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


