ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শিল্পীদের অনুদানের টাকায় নয়, কাজ করে বাঁচানোর চেষ্টা করব : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র একদিন পর আগামী শুক্রবার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। তার প্যানেলে সভাপতি বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্যবসায়িক ব্যস্ততার কারণে অভিনয়ে আগের মতো নিয়মিত নন নিপুণ। তাহলে কেন নির্বাচনে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।
উত্তরে তিনি বলেন, ‘ব্যবসায়িক কারণে অভিনয়ে আগের মতো নিয়মিত নই, এটা ঠিক। কিন্তু সবসময়ই সিনেমার শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। শুধু সহশিল্পীদের সঙ্গেই নয়, এফডিসির অনেকের সঙ্গেই আমার কথা হয়। এই এফডিসির সুবাদেই শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে চেনে। তাই নাড়ির সঙ্গে এই সেক্টরটা বেঁধে আছে।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারি শুরুর সময়ে বিএফডিসিতে গিয়ে খুব কাছে থেকে দেখেছি, এই সেক্টরে অনেক সমস্যা! সমিতিগুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব। পুরো চলচ্চিত্র সেক্টরটাই একটা পরিবার। তাহলে এই পরিবারে এতো দ্বন্দ্ব কেন? এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। শুধু সমিতি নিয়ে থাকলেই চলবে না, সবাইকে কাজের মধ্যে আনতে হবে। সেজন্যই নির্বাচনে অংশ নেওয়া।’ সবাইকে কাজের মধ্যে আনাটা কি কঠিন হয়ে যাবে না? উত্তরে নিপুণ বলেন, ‘খুব বেশি কঠিক কাজ কিন্তু না। বেশি বেশি ও ভালো মানের সিনেমা বানানোর দিকে মনোযোগী হলেই কিন্তু কাজের সংখ্যা বাড়বে। চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য।’
নির্বাচিত হলে প্রথমে কোন কাজগুলো করবেন? উত্তরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা বলেন, ‘শিল্পীদের অনুদানের টাকায় নয়, কাজ করে বাঁচানোর চেষ্টা করব। সেই ব্যবস্থা করার চেষ্টা করব প্রথমে। এছাড়া আমরা প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনার চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে দেখাব, তার বাবার গড়া এফডিসি এখন কি অবস্থায় আছে। এই সেক্টরকে আবার সোনালী দিনে ফেরাতে প্রধানমন্ত্রীর নজর খুব প্রয়োজন।’
জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? উত্তরে নিপুণ বলেন, ‘শিল্পীরা তো বিগত কয়েক বছর (মিশা-জায়েদ প্যানেল) সমিতির কাজ দেখেছেন। তারাই সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এটুকু বলতে চাই কাঞ্চন ভাইকে (ইলিয়াস কাঞ্চন) দেশের সব মানুষ চেনেন, জানেন তিনি কতটুকু সৎ ও ভালো মানুষ। যে কোনো কাজই তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে করে থাকেন। আর আমাদের পুরো প্যানেলটাই সাজানো হয়েছে এমন সব শিল্পীদের নিয়ে। তাই জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১ -
দেশে যার যা ইচ্ছা তাই করছে : নিলয়
২৩ নভেম্বর, ২০২৪ ১০:৪৭ -
জন্মদিনে সিগারেট ছেড়ে দেয়ার ঘোষণা শাহরুখের
৪ নভেম্বর, ২০২৪ ১৩:১৪ -
গান বাংলার তাপস কারাগারে, রিমান্ড শুনানি বুধবার
৪ নভেম্বর, ২০২৪ ১৭:৫৫ -
ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


