English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২২ ১৩:৩৩

পরিবারসহ করোনায় আক্রান্ত সনু নিগাম

অনলাইন ডেস্ক
পরিবারসহ করোনায় আক্রান্ত সনু নিগাম

স্বপরিবারে করোনায় আক্রান্ত ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সনু নিগাম। তিনি বর্তমানে তার পরিবারসহ দুবাইতে কোয়ারেন্টিনে আছেন। টাইমস ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

এর আগে সনু নিগাম তার ইনস্ট্রাগ্রামে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলেছেন, তিনি তার স্ত্রী, ছেলে এবং শালিকাসহ করোনায় আক্রান্ত। তবে তাদের তেমন কোনো উপসর্গ নেই, ভালোই আছেন।

সনু নিগাম আরও জানান, তার একটি শো-এর শুটিংয়ের জন্য ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল। যা এখন দুবাইতে কোয়ারেন্টিনে থাকার কারণে করতে পারছেন না।

সম্প্রতি ভারতে করোনার ধরণ ওমিক্রনে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। এমন পরিস্থিতে ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছে দেশটির অনেক সেলিব্রেটিরা। তাদের মধ্যে রয়েছেন- জন আব্রাহাম, তার স্ত্রী প্রিয়া রাঞ্চাল, একতা কাপুর, প্রেম চোপড়া ও তার স্ত্রী ওমা চোপড়া, নোরা ফাতেহী, অর্জুন কাপুর এবং পরিচালক রাহুল রাওয়ালী।