ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
তিন দশক পেরিয়ে ‘চাঁদনী’ জুটি
দেশীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় জুটি নাঈম-শাবনাজ চলচ্চিত্রে এখন আর অভিনয় না করলেও এই অঙ্গনের প্রতি এবং এই অঙ্গনের মানুষদের প্রতি রয়েছে এক অন্যরকম টান। যে টান তারা দু’জনই আত্মা দিয়ে অনুভব করেন। আর তাই প্রিয় প্রিয় সেইসব মানুষদের সঙ্গে সময় কাটাতে একটি নির্দিষ্ট দিন তারা বেছে নিয়েছিলেন তাদের অভিনীত প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’র রজত জয়ন্তী’তে ২০১৬ সালের নভেম্বর মাসে।
১৯৯১ সালের ৪ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছিলো ‘চাঁদনী’ চলচ্চিত্রটি। সেই হিসেবে চলতি বছরের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ৩০ বছর পূর্ণ করেছে। রজত জয়ন্তীকে উপলক্ষ্য করেই শাবনাজ ও নাঈম উদ্যোগ নিয়েছিলেন ‘চাঁদনী সন্ধ্যা’র। কিন্তু তিন দশক পুর্তি উপলক্ষ্যে নাঈম-শাবনাজ করোনার কারণে ছোট্ট করে হলেও কোন আয়োজন করতে পারেননি। এ নিয়ে অবশ্য তাদের নিজেদেরও কিছুটা মন খারাপ। সারা বিশ্বেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বাভাবিক জীবনে যাওয়াটাও যেন ঝুকিপূর্ণ।
তাই ‘চাঁদনী’ মুক্তির তিন দশক পুর্তিতে নিজেরাই ঘরে বসে সময় পার করেছেন। আবার গতকাল ছিলো তাদের বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ। অনেকেই ‘চাঁদনী’র ত্রিশ বছর পুর্তি এবং বিবাহিত জীবনের ২৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন।
‘চাঁদনী’র তিন দশক পুর্তি উপলক্ষ্যে নাঈম বলেন,‘দেখতে দেখতে জীবন থেকে আমাদের প্রথম সিনেমা মুক্তির এতোটা বছর পেরিয়ে গেছে তা ভাবতেই পারিনা। সময় এতো দ্রুত যায়, তা হিসেব করলেই অবাক হই। চাঁদনী’র নির্মাতা আমাদের গুরু এহতেশাম সাহেব আজ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা দু’জনই তাকে প্রতিনিয়ত অনুভব করি। সত্যি বলতে কী বাংলাদেশের চলচ্চিত্রে তার যে অবদান তা এড়িয়ে যাবার বা অস্বীকার করার কোন উপায় নেই। চাঁদনী’র তিন দশক পুর্তিতে তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন-আমীন। সেই সাথে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের দুই কন্যা নামিরা ও মাহাদিয়া’কে নিয়ে যেন ভালো থাকতে পারি, তাদের যেন মানুষের মতো মানুষ করতে পারি।’
শাবনাজ বলেন,‘আমরা দু’জনই এখন আর কাজ না করলেও চলচ্চিত্রকে আমরা আমাদের পরিবারের মতোই মনে করি। এখানে একজনের সাফল্যে যেমন আনন্দিত হই, অনুরূপভাবে এখানে কারো কষ্ট দেখলে নিজের ভেতরও কষ্ট অনুভব করি সমানানুভুতি নিয়ে। কারণ আমি এবং নাইম দু’জনই এখানে এসে একে অপরের সান্নিধ্যে এসেছি। পরবর্তীতে দু’জন বিয়ে করি এবং এখনো আলহামদুলিল্লাহ সুখে আছি। চাঁদনী মুক্তির এতো বছর পরও এখনো দর্শক যেভাবে আমাদের স্মরণ করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন তাতে সত্যিই বিস্মিত হই। সব আসলে আল্লাহর অশেষ রহমত। সবাইকে আল্লাহ ভালো রাখুন।’
উল্লেখ্য, নাঈম এবং শাবনাজের অভিষেকের মধ্য দিয়ে চলচ্চিত্রে জুটি প্রথার নতুন এক ধারা শুরু হয়। ঢাকাই চলচ্চিত্রে এই জুটির অভিষেকের মধ্য দিয়ে আরেক রোমান্টিক জুটির সফল যাত্রা শুরু হয়। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন ‘দিল’, ‘সোনিয়া’,‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘অনুতপ্ত’ ,‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’, সহ আরো বেশকিছু চলচ্চিত্র। সর্বশেষ তারা দু’জন ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন। ছবি : মোহসীন আহমেদ কাওছার
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


