ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
এখন নয়, জবাব দেব পর্দায় : পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি কিছুদিন আগেও ‘প্রীতিলতা’ লুকে হাজির হয়ে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার এই গ্ল্যামারকন্যা। পরীমণি জেল থেকে জামিনে বের হওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে পরীমণি নিজের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেন, সিনেমার পর্দায় জবাব দেওয়া হবে এসব বিষয়ে। পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল খেটেছেন প্রায় এক মাস। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। এরপর আলাদাভাবে কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু কোনো সংবাদ সম্মেলনে অংশ নেননি। অবশেষে দুঃসময় কাটিয়ে নব উদ্যমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরী। এতে তার ব্যক্তিগত আলাপের চেয়ে ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গেই বেশি আলোচনা হয়েছে।
পরী বলেন— ‘দুই বছর ধরে ছবিটি নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি। এটি একটি ঐতিহাসিক চরিত্র। এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করছি।’কিন্তু চরিত্রটিকে আরো পোক্ত করে তুলতে জেলজীবন থেকে কি বাড়তি কোনো অভিজ্ঞতা নিয়ে ফিরলেন? এমন প্রশ্নের জবাবে পরী বেশ সচেতন। তিনি বলেন— ‘আগেই বলেছি প্রীতিলতাকে ধারণ করছি দুই মাস ধরে নয়, দুই বছর ধরে। কতটা ধারণ করতে পেরেছি, সেটার জবাব দেব সিনেমার পর্দায়। এখানে নয়।’সংবাদ সম্মেলনে পরীমণি আরো বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাদের সেই বিশ্বাস যেন আমি রাখতে পারি। আমাদের এই জার্নির সঙ্গে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্রটি নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না, আপনাদের সব প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।’সিনেমার নির্মাতা রাশিদ পলাশ পরীমণির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রীতিলতা’ আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন ধরেই সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছিলাম৷ অবশেষে আমাদের জার্নি শুরু হয়েছে। এই সিনেমায় যুক্ত হওয়ার জন্য পরীমণির প্রতি আমাদের টিম কৃতজ্ঞ। অক্টোবরের শেষের দিকের সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবো।’ ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। নানা কারণে এখনো চিত্রায়ন শেষ হয়নি। আগামী অক্টোবরে চট্টগ্রামে বাকি অংশের দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিখ্যাত ব্যক্তিত্ব প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী। এর পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন খ্যাতিমান ডিজাইনার বিবি রাসেল। এ সময় অভিনেত্রী শম্পা রেজা সহ ‘প্রীতিলতা’ টিম উপস্থিত ছিলেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। পরীমণি ছাড়াও অভিনয় করছেন—তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা সহ আরো অনেকে।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


