ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শেষের পথে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং, মুক্তি কবে?
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে নির্মিত হচ্ছে সিনেমা ‘বঙ্গবন্ধু’। এটি পরিচালনা করছেন ভারতের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের ২১ জানুয়ারি ছবিটির শুটিং শুরু হয় মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। জানা যায়, এরমধ্যে ছবিটির ৭৫ ভাগ অংশের কাজ শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়।
ছবিটির নির্মাতা শ্যাম বেনেগাল একটি গণমাধ্যমে জানান, গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং হয়ে গেছে। বলা যায় শুটিং প্রায় শেষ। প্যাচআপ এখনো বাকি। তবে এখন শুটিং হচ্ছে না।
পরিচালক আরও জানান, ‘মুম্বাইয়ের শুটিং আপাতত হয়ে গেছে। এবার কলকাতায় শুটিংয়ের কাজে যাব। তারপর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা আছে। আমরা পরিকল্পনা করে বসে আছি। সবকিছু নির্ভর করছে করোনার ওপর। তাই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। করোনার কারণে নানান নিষেধাজ্ঞা আছে। এই সব নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা আবার কাজে ঝাঁপিয়ে পড়ব। তবে এই ছবি ঘিরে আমার নিজস্ব কিছু কাজ আছে। আমি এখন সেগুলো করছি।’
বাংলাদেশের শিল্পীদের অভিনয়ের প্রশংসা করে শ্যাম বেনেগাল বলেন, ‘বাংলাদেশের অভিনয়শিল্পীরা আমাকে মুগ্ধ করেছেন। ওখানকার নাটক অত্যন্ত সমৃদ্ধ। ওই দেশে দুর্দান্ত সব অভিনেতা আছেন। বাংলাদেশের অভিনেতারা অত্যন্ত উঁচু মানের। তারা মনপ্রাণ দিয়ে অভিনয় করছেন। আর ছবিটা যেহেতু বঙ্গবন্ধুর ওপর, তাই এর সঙ্গে তাদের আবেগও জড়িয়ে আছে।’
বঙ্গবন্ধু বায়োপিকের মূল লেখক দ্রোহকাল, মিশন কাশ্মীর, অগ্নিবর্ষখ্যাত অতুল তিওয়ারি এবং গরমহাওয়া, উমরাওজান, শতরঞ্জ কি খিলাড়িখ্যাত শামা জায়েদি। বাংলা রূপান্তরে উপদেষ্টা হিসেবে আছেন সাংসদ আসাদুজ্জামান নূর। রূপান্তরের কাজে যুক্ত আছেন সাধনা আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন ও অনম বিশ্বাস। চিত্রনাট্য তত্ত্বাবধায়ক ও ডায়ালগ কোচ হিসেবে কাজ করেছেন সাধনা আহমেদ। মুম্বাইয়ে এই ছবির শুটিংয়ের সময় সাধনা আহমেদ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতে মুক্তি পাবে। ছবির প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। বলিউড ও টালিউডের শিল্পীদের মধ্যে আছেন রাজেন মোদি, শ্রীজা ভট্টাচার্য, দেবাশীষ নাহা, সোমনাথ, আবির সুফি, অরুণাংশু রায়, কৃষ্ণকলি গাঙ্গুলি প্রমুখ। বঙ্গবন্ধুর জীবনের আধারে যৌথভাবে ছবিটি নির্মাণ করছে ভারত ও বাংলাদেশ। দুই দেশের চলচ্চিত্র শাখা বিএফডিসি ও এনএফডিসি এই বায়োপিক ছবির যৌথ প্রযোজক।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
অক্ষয়ে অধৈর্য শ্রীদেবী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৪ -
২৮ বিয়ের অভিযোগ নিয়ে যা বললেন অভিনেত্রী স্বর্ণা
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
আমি অন্তঃসত্ত্বা নই, শুধু একটু মোটা হয়ে গেছি: সোনাক্ষী
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৫ -
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার
৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮ -
প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না জয়া
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ -
খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ঠিকানায় যুক্ত হলেন জায়েদ খান
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিজয় দিবসে ওপেন কনসার্টে গাইবেন জেমস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩২ -
স্ত্রীর ইচ্ছাপূরণে কোটি কোটি খরচে মান্নাতে বদল আনছেন শাহরুখ
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৩ -
মেহজাবীনের সিনেমা মুক্তির পথে, পেলো মুক্তির ছাড়পত্র
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৬ -
মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়: আল্লু অর্জুনকে কঙ্গনা
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০৬ -
মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা
৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২ -
মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড ভাঙল আল্লুর ‘পুষ্পা ২: দ্য রুল’!
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮ -
ওস্তাদ জাকির হুসেন আর নেই
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৫ -
প্রথম বাংলা গান হিসেবে অস্কারে লড়বে ইমনের 'ইতি মা'
৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৭ -
এবার হলিউড সিনেমায় সালমানের ক্যামিও, সঙ্গী সঞ্জয় দত্ত!
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৫ -
দুপুরে সামনে আসছে ‘বরবাদের’ ফাস্ট লুক
১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৯ -
১৫ নভেম্বর মুক্তি পাবে শাকিবের 'দরদ'
৯ অক্টোবর, ২০২৪ ১৪:০২ -
একইদিনে ভারত-বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’
২২ অক্টোবর, ২০২৪ ১৫:১৭ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
নতুন পেশায় সাদিয়া জাহান প্রভা
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৪ -
জন্মদিনে যে বার্তা দিলেন বাধন
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫১
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


