ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
মায়ের হাতের রান্নায় ওজন বৃদ্ধি অক্ষয়ের!
ছবির স্বার্থে চেহারা পাল্টে ফেলার নজির সৃষ্টি করেছেন এর আগে অনেকেই। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা।
ছবির প্রয়োজনে দৈহিক কাঠামো পরিবর্তন করতে অভ্যস্ত অভিনেতারা। কখনো ওজন কমাতে হয়তো কখন আবার ওজন বাড়াতে হয়। এবার অক্ষয় কুমার তার আগামী ছবির জন্য ওজন বাড়ালেন। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা। কারণ তার মায়ের হাতের ভালোমন্দ রান্না খেয়েই নাকি এই ওজন বৃদ্ধি!
আনন্দ এল রাইয়ের ছবি ‘রক্ষা বন্ধন’-এর জন্য ৫ কেজি ওজন বাড়াতে হয়েছে অক্ষয়কে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এর আগে ‘বেল বটম’ ছবির কাজ চলাকালীন ছিপছিপে চেহারায় ছিলেন অভিনেতার। তারও আগে ‘সূর্যবংশী’র জন্য ৬ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। গত জুনে ‘রক্ষা বন্ধন’ ফ্লোরে যাওয়ার পর থেকেই ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন অক্ষয়। তবে এক্সারসাইজ বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়িয়েছেন অভিনেতা। নিজের ভোলবদল নিয়ে অক্ষয় বলেছেন, ‘‘মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছি! এটাও এক রকম আশীর্বাদ,’’।
ভাইবোনদের নিয়ে গল্প ‘রক্ষা বন্ধন’-এর থিম। ছবিটি অক্ষয় তাঁর বোন অলকাকে উৎসর্গ করেছেন। ‘‘আমার জীবনের প্রথম বন্ধু অলকা। ওর সঙ্গেই ছোটবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি,’’ বলেছেন অক্ষয়। ছবিতে তাঁর বোনেদের চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রীদের।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪


