English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৭:৫৯

কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র ছিলেন দিলীপ কুমার: জি এম কাদের

অনলাইন ডেস্ক
কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র ছিলেন দিলীপ কুমার: জি এম কাদের

ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা, ট্রাজেডি কিং দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (৭ জুলাই) এক শোকবার্তায় অভিনেতা দিলীপ কুমারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন জি এম কাদের। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত খবরদিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোককিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেইস্যালাইন দিয়ে ভারতের হাজারো মানুষকে করোনার ভুয়া টিকাগোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, সে সময়ের ভারতীয় যুবক মুহাম্মদ ইউসুফ খান চলচ্চিত্রে দিলীপ কুমার নামে অনবদ্য অভিনয় করে ইতহাস হয়ে আছেন। অভিনয়কে বাস্তবরূপে ফুটিয়ে তুলতে দিলীপ কুমারের ছিল অতুলনীয় দক্ষতা। শুধু অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েই শত কোটি মানুষের স্বপ্নের রাজপুত্র হয়েছিলেন।

নি ভারতীয় অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন উল্লেখ করে জি এম কাদের বলেন, অভিনয়জীবনে দিলীপ কুমার আটবার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন।