বাড়ি তৈরির কাজ প্রসঙ্গে সংবাদে বিব্রত সানাই
‘আমার বাবা একটি বেসরকারি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। তার নিজস্ব অর্থায়নে রংপুরে আমাদের পৈতৃক সম্পত্তিতে তৈরি করা হচ্ছে বাড়ি। সেই বাড়ির কাজ এখনও চলছে। পাঁচতলা ফাউন্ডেশনের তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ‘নিচতলার ভাড়া থেকেই উপরের তলার নির্মাণ কাজ চলছে’ বলে যে ধরণের সংবাদ প্রকাশ হয়েছে সেই সংবাদের কোনো ভিত্তি নেই। এ ধরণের সংবাদে আমি সত্যিই বিব্রত।’ মঙ্গলবার (১ জুন) নিজ এলাকা রংপুর থেকে মুঠোফোনে বিডি২৪লাইভকে জানাচ্ছিলেন ক্ষুব্ধ সানাই।
সানাই বলেন, ঈদের আগে গ্রামে এসেছি। এখানে আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত আছি। বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ নবম সেমিষ্টারে অধ্যায়নরত সানাই জানান, ঈদের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের চাপ বেড়েছে। দিনের অধিকাংশ সময় ক্লাস ও পড়া নিয়েই ব্যস্ততার মধ্যেই পার হচ্ছে। কয়েকটি গনমাধ্যনে প্রকাশিত ‘নিচতলা ভাড়া দিয়ে বাড়ির উপরের তলার কাজ করছেন সানাই’ এমন সংবাদে ক্ষুব্ধ এই অভিনেত্রী জানান, বাড়িটা মুলত আমাদের পৈতৃক সম্পত্তিতে হচ্ছে। আমার বাবার চাকুরি থেকে অবসরের পর তার নিজস্ব অর্থায়নেই বাড়ির কাজ চলছে। এখানে নিচতলা ভাড়া দিয়ে উপরের তলার কাজ চলছে এমন সংবাদের কোনো ভিত্তি নেই। যারা এই ধরণের সংবাদ প্রচার করছেন তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।
সানাই জানান, বাড়ির কাজ শেষ হতে আরও এক বছরের মতো সময় লাগবে। তবে আমি আগামী সপ্তাহেই ঢাকায় ফিরবো। করোনা পরিস্থিতির মধ্যে ঢাকায় ফেরার পরে বেশকিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে সেগুলো সম্পর্কে বিস্তারিত সিদ্ধান্ত নিতে পারবো।
উল্লেখ্য, সানাই অভিনীত ‘ময়নার শেষ কথা’ সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে জানা গেছে। এই সিনেমায় সাগরের বিপরীতে তাকে দেখা যাবে। সিনেমাটির কাহিনিকার ও পরিচালক বাবু সিদ্দিকী। সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন আহমেদ ইউসুফ সাবের। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সানাই।


