English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০২১ ১৩:৪৫

৪.৫ কোটির সম্পত্তি ছাড়াও শ্রাবন্তীর আছে নতুন প্রেম!

অনলাইন ডেস্ক
৪.৫ কোটির সম্পত্তি ছাড়াও শ্রাবন্তীর আছে নতুন প্রেম!

আলোচনা পিছু ছাড়ছে না কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। বিয়ে, বিচ্ছেদ, নির্বাচনের পর যুক্ত হয়েছেন নতুন সম্পর্কের গুঞ্জন। এর মধ্যে আবার প্রকাশ করা হয়েছে তার সম্পত্তির পরিমাণ। সব মিলিয়ে আলোচনার শীর্ষে এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী। প্রতিবেদনে মজা করে লেখা হয়েছে, ‘প্রেমে পড়া বারণ কারণে অকারণ’, কিন্তু প্রেম এলে কি তাকে ফিরিয়ে দেয়া যায়?’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নতুন প্রেমের বয়স একমাস হওয়ায় বুধবার নাকি প্রেমিক-প্রেমিকা ত উদযাপনও করেছেন।

বাইপাসের ধারে শ্রাবন্তী যেখানে থাকেন, নতুন প্রেমিকের বাসাো নাকি সেখানেই। তার নাম অভিরূপ নাগ চৌধুরী; পেশায় ব্যবসায়ী।

নায়িকার ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে ভারতীয় সঙবাদমাধ্যম আরও জানিয়েছে, শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেয়ার সময় এখনও আসেনি।

ওদিকে রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ এখনও হয়নি। রোশান ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন নির্বাচনের কারণে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা হচ্ছে না।

নির্বাচন নিয়েই এখন বেশি ব্যস্ত শ্রাবন্তী। বিজেপির হয়ে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী হওয়ার কারণে তাকে হলফনামায় সম্পত্তির হিসাব দিতে হয়েছে।

হলফনামা অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ ভারতীয় সাড়ে চার কোটি টাকা। এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে রয়েছে নগদ ১ লাখ টাকা। ব্যাংকের স্থায়ী আমানত, জীবনবিমা, মিউচুয়াল ফান্ড মিলিয়ে মোট ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ টাকা রয়েছে শ্রাবন্তীর কাছে।

শ্রাবন্তীর দুটি গাড়ি। অডির দাম ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ টাকা এবং মারুতি ব্যালেনোর দাম ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা। সোনা, হিরে, প্ল্যাটিনাম—গয়নার সম্ভার তাঁর কাছে। হলফনামা অনুযায়ী যার বাজার মূল্য ২৯ লাখ ৭২ হাজার ২০০ টাকা।

৮ লাখ টাকা মূল্যের দক্ষিণ চব্বিশ পরগনার লেদার কমপ্লেক্সে ৬ বিঘা ১০ কাঠার একটি চাষের জমি রয়েছে তার। পর্ণশ্রীতে দুটি ফ্ল্যাটের মূল্য ৪০ লাখ ও ১ কোটি ৪০ লাখ টাকা।

শ্রাবন্তীর ঋণ মাত্র একটি। ব্যাংক থেকে তিনি ৩৮ লাখ ১২ হাজার ৪৫৬ টাকার কার লোন নিয়েছিলেন।