ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
অধরার ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তি পাচ্ছে ১৯ ফেব্রুয়ারি
ঢাকাই ছবির উদীয়মান অভিনেত্রীদের একজন অধরা খান। তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। ক্যারিয়ারের শুরুতেই তার মুক্তিপ্রাপ্ত ‘নায়ক’ ও ‘মাতাল’ ছবি দিয়ে ঢালিউডে নিজেকে জানান দেন এই চিত্রনায়িকা। যদিও তার প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’, যা এখনো মুক্তি পায়নি। অবশেষে আগামী ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
জনপ্রিয় নির্মাতা শাহীন সুমনের এই ছবির নায়িকা হয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে নাম লেখান অধরা খান। সিক্স ডি প্রোডাকশন প্রযোজিত এই ছবিটিতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেন তিনি।
পাঁচ বছরের অপেক্ষা শেষে ছবিটি মুক্তি পেতে যাওয়ায় উচ্ছ্বসিত এই নায়িকা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলচ্চিত্র ক্যারিয়ারে আমার প্রথম ছবি ‘পাগলের মতো ভালোবাসি’, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক আবেগ ও ভালোবাসা। পাঁচ বছর আগে ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো- সে অন্যরকম এক অনুভূতি। এই ছবির মধ্য দিয়ে অনেক স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে কাজ শুরু, যা অত্যন্ত স্মৃতিময়। খুবই আনন্দিত আমি যে অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে!
উল্লেখ্য, অধরা ২০১৬ সালে চলচ্চিত্রে নাম লেখালেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘নায়ক’। যেটি ২০১৮ সালের শেষের দিকে মুক্তি পায়। একই বছরে তার অভিনীত ‘মাতাল’ সিনেমাও মুক্তি পায়। ‘নায়ক’ ছবিতে অধরার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী, আর ‘মাতাল’-এ সাইমন সাদিক। দু’টি ছবিই বেশ সাড়া ফেলেছে।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


