English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৪০

বাংলাদেশি শিল্পীর গান শুনে কষ্ট ভোলার চেষ্টা শ্রাবন্তীর সাবেক স্বামীর

অনলাইন ডেস্ক
বাংলাদেশি শিল্পীর গান শুনে কষ্ট ভোলার চেষ্টা শ্রাবন্তীর সাবেক স্বামীর

রোশন সিং ও শ্রাবন্তীর সম্পর্কে চিড় ধরার খবর আর গোপন নেই। শ্রাবন্তীর সঙ্গে রোশনের আর কোনও যোগাযোগ নেই। এ ছাড়াও প্রাক্তন যুগলের সাম্প্রতিক কিছু ইঙ্গিতবাহী পোস্ট থেকেও সে কথা স্পষ্ট। যদিও সম্পর্ক ভাঙনের কারণ স্পষ্ট নয়।

কিন্তু রোশনের ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট থেকে নেটাগরিকদের ধারণা, শ্রাবন্তীই তাকে ছেড়ে চলে গিয়েছেন। আর তাই বিভিন্নভাবে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করেন রোশন।

সম্প্রতি রোশন একটি ভিডিও পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। তার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু বোঝা যাচ্ছে, তিনি গাড়িতে। গান চলছে, গাড়িও চলছে। আর সামনের রাস্তার চলনকে ফ্রেমবন্দি করেছেন তিনি। মিউজিক সিস্টেমে একটি জনপ্রিয় বিরহের গানটি বাজছে। বাংলাদেশি শিল্পী আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ গানটি বছর খানেক ধরে সমস্ত সম্পর্ক ভাঙনের ‘থিম সঙ্গীত’ হয়ে দাঁড়িয়েছে।

‘ওরে মনের খাঁচায় যতন কইর‍্যা দিলাম তোরে ঠাঁই, এখন তোর মনেতেই আমার জন্য কোনও জায়গা নাই, মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে’। গান শুনতে শুনতে নির্দিষ্ট কারও কথা মনে পড়লেও তাঁকে উৎসর্গ করতে পারছেন না তিনি? আর তাই কি ক্যাপশনে লিখলেন, ‘কেবল একটি গান। কাউকে উৎসর্গ করছি না।’