English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩৩

তৈমুরের মতো ট্রোলের মুখে বিরুষ্কার মেয়েও

অনলাইন ডেস্ক
তৈমুরের মতো ট্রোলের মুখে বিরুষ্কার মেয়েও

মেয়ের নাম প্রকাশ্যে আনার পর ফের ট্রোলের মুখে পড়লেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিরুষ্কার মেয়ের নাম প্রকাশ্যে আনার পর, তা জেনে কী করবেন বলে অনেকে প্রশ্ন করেন। 

কেউ আবার বলতে শুরু করেন, আনুশকা মেয়ের নাম প্রকাশ্যে আনলেন কিন্তু সুশান্তের মৃত্যু নিয়ে এখনও কোনও মন্তব্য করলেন না। কেউ আবার বলেন, কেন মেয়ের নাম সীতা না রেখে ভামিকা রাখলেন বিরুষ্কা? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিরাট, আনুশকার কেউই।

প্রসঙ্গত, সাইফ ও কারিনার ছেলে তৈমুরের জন্মের পর, পতৌদি পরিবারের ছেলেকে নিয়েও কড়া সমালোচনার মুখে পড়েন বলিউডের অন্যতম এই 'পাওয়ার কাপল'। তৈমুরের মতো করেই এবার বিরুষ্কার মেয়ে ভামিকার সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে। সূত্র : জি নিউজ।