English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৩২

যে কারণে মোবাইল ব্যবহার বন্ধ করলেন আমির খান!

অনলাইন ডেস্ক
যে কারণে মোবাইল ব্যবহার বন্ধ করলেন আমির খান!

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সামাজিক যোগাযোগমাধ্যমে কোনওদিনই তেমন সক্রিয় নন। অন্য তারকারা যেখানে দৈনন্দিন নিজেদের সব আপডেট জানায়, সেখানে এসবের ধারেকাছেও নেই তিনি। এর উপর আরও বেশি করে ‘নিভৃতবাসে’ যেতে চান এই নায়ক। 

আমিরের মুখপাত্র জানিয়েছেন, স্মার্টফোন যাতে কাজ এবং ব্যক্তিগত জীবনে কোনওরকম প্রভাব না ফেলতে পারে, তার জন্যই ১ ফেব্রুয়ারি থেকে ফোন বন্ধ রাখবেন আমির। অভিনেতার মনে হয়েছে, মোবাইল ফোনে বড্ড বেশি আসক্তি এসে যাচ্ছে তার, যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। সে কারণেই পুরনো দিনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত। 

আমিরের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বন্ধু আমিন হাজির ছবিতে স্পেশাল আপিয়ারেন্স করছেন আমির। সেই কাজ শেষ করে মুম্বাইতে ফিরেছেন এবং এখন যত দ্রুত সম্ভব ‘লাল সিং চাড্ডা’ শেষ করতে চান। টম হ্যাংকস অভিনীত কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকটিকে এ বছর ক্রিসমাসে রিলিজ করার পরিকল্পনা রয়েছে।