English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ২০:২৪

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটারে উত্তাপ বাড়ালেন মৌনি রায়

অনলাইন ডেস্ক
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটারে উত্তাপ বাড়ালেন মৌনি রায়
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেলে মৌনি রায় (Mouni Roy)-এর Hot ছবি। দেখে হতবাক নেটিজেনরা। শনিবার সকালবেলা অপ্রত্যাশিত ভাবে খবরের শিরোনামে উঠে এলেন মৌনি রায়। ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে নামে NSE। ঠিক কী ঘটেছে? শনিবার সকালবেলা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় মৌনি রায়ের দুটো হট ছবি। ক্যাপশানে লেখা হয়, ''শনিবারের উত্তাপ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। মৌনি রায়কে অসামান্য লাগছে।'' হ্যাশট্যাগে লেখা সেক্সিডিভা, বিউটিফুলডিভা, হটি গার্ল। এটা দেখে হতবাক নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন নির্ঘাত হ্যাকারদের কবলে পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেল।