English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৪:০৪

বেবি বাম্প নিয়ে অনিতার নাচ ভইরাল

অনলাইন ডেস্ক
বেবি বাম্প নিয়ে অনিতার নাচ ভইরাল

আর কয়েকদিনের মধ্যেই মা হচ্ছেন অনিতা হাসনন্দানি (Anita Hassanandani)। মা হওয়ার আগে বর্তমানে স্বামী রোহিত রেড্ডির সঙ্গে ছুটি কাটাচ্ছেন অনিতা। সন্তানের জন্মের আগে এবার নতুন রূপে হাজির হলেন অভিনেত্রী। যেখানে বেবি বাম্প নিয়ে নাচতে দেখা যায় অনিতাকে। শাকিরার গানের ধুনে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। শাকিরা সব সময় তাঁর প্রিয় গায়িকা। সেই প্রিয় গায়িকার গানের ধুনেই নাচতে দেখা যায় অনিতকে। প্রিয় গায়িকার গানের ধুনে যখন অনিতার নাচ প্রকশ্যে আসে, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে।

এদিকে বেশি বয়সে মা হচ্ছেন বলেই অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তবে সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই তিনি বেশি বয়সে মা হচ্ছেন বলে জানান অনিতা। শুধু তাই নয়, রোহিতের সঙ্গে আলোচনা করেও তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেননি। আচমকাই তাঁদের জীবনে সুখবর এসে পৌঁছয় বলে জানান অনিতা।