English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৩:৪৪

অচেনা রুপে আসছেন পরীমনি!

অনলাইন ডেস্ক
অচেনা রুপে আসছেন পরীমনি!

২০২০ সাল জুড়েই আলোচনায় ছিলেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বিয়ে ও বিচ্ছেদ, করোনার মাঝেও জমকালো আয়োজনে জন্মদিনের পার্টি, সাড়ে তিন কোটি টাকার গাড়ি কেনা, ফোর্বস ম্যাগাজিনে দেশের একমাত্র তারকা হিসেবে জায়গা নেয়াসহ নানা কারণেই খবরের শিরোনামে পরিণত হয়েছেন তিনি।

গত বছরের শেষ দিকে পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি বিভিন্ন হলে চলছে। এদিকে অন্য বছরগুলোর তুলনায় অচেনা এক পরীকে নতুন বছর আবিষ্কার করা যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ ছবিগুলোর কাজ নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হবে তাকে। কারণ পরীর হাতে থাকা ছবিগুলো গতানুগতিক নয়, একেবারেই ভিন্ন ঘরানার কিছু ছবিতে তাকে দেখা যাবে।

এরমধ্যে তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’ ছবির কাজ তিনি শেষ করেছেন। ‘প্রীতিলতা’র মতো ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবিটিও এ বছর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে রোমাঞ্চকর গল্প নিয়ে এরইমধ্যে পরী কাজ শেষ করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির। অন্যদিকে তিনি চুক্তিবদ্ধ হয়ে আছেন ‘দি অ্যাডভাইজার’- শীর্ষক ছবির।

এ ছবিগুলোর প্রতিটিতেই অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন পরী। আর ছবিগুলো এ বছরই মুক্তির কথা রয়েছে। সেটা হলে অন্য এক পরীকেই আবিষ্কার করতে পারবেন দর্শকরা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।