English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২১:৫১

ফের আইনি বিপাকে কঙ্গনা রানাউত

অনলাইন ডেস্ক
ফের আইনি বিপাকে কঙ্গনা রানাউত

ফের আইনি বিপাকে কঙ্গনা রানাউত। এবার অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কৃষক আন্দোলনের অন্যতম মুখ মাহিন্দর কউর। পঞ্জাবের ভাতিন্ডা আদালতে কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা দায়ের করেছেন বছর ৭৩এর দাদি মাহিন্দর কউর। আগামী ১১ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৭ নভেম্বর। কৃষক আন্দোলনে যোগদানকারী মহিন্দ্র কউরকে 'শাহিনবাগ দাদি' বিলকিস বানোর সঙ্গে গুলিয়ে ফেলেন কঙ্গনা। দুই বৃদ্ধার পাশাপাশি ছবি পোস্ট করে টুইটে অভিনেত্রী মন্তব্য করে বসেন, 'একে ১০০ টাকায় পাওয়া যায়।' যদিও ভুল করছেন বুঝতে পেরে পরে টুইটটি মুছে দেন কঙ্গনা। যদিও ততক্ষণে তাঁর টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। আর এরপরেই কঙ্গনার বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন নেটিজেনদের একাংশ। কঙ্গনার কথার প্রতিবাদ করেন দিলজিৎ দোসাঞ্ঝ। তা নিয়ে দিলজিতের সঙ্গেও কঙ্গনার টুইট যুদ্ধ চলে।