English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২১:৪৫

অভিনয়ে হাতেখড়ি ক্রিকেটার ইরফান পাঠান-এর, প্রকাশ্যে ‘Cobra’ টিজার

অনলাইন ডেস্ক
অভিনয়ে হাতেখড়ি ক্রিকেটার ইরফান পাঠান-এর, প্রকাশ্যে ‘Cobra’ টিজার

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। এবার বড় পর্দায় ডেবিউ করে ফেললেন ইরফান পাঠান। সৌজন্যে 'কোবরা'। শুক্রবার ৮ জানুয়ারি মুক্তি পেয়েছে 'কোবরা'র টিজার। এই ছবিতে তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় দেখা যাবে ইরফানকে। 

'কোবরা'তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। ছবিতে ইরফান পাঠানের চরিত্রটির নাম আসলান ইলমাজ। যিনি কিনা খুঁজে বেড়াচ্ছেন কোবরাকে। আর এই কোবরা হলেন একজন গণিতজ্ঞ। কোবরার চরিত্রেই অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা বিক্রম। শোনা যাচ্ছে, ছবিতে মোট ২০রকম লুকে দেখা যাবে বিক্রমকে। কোবরা রূপী বিক্রমকে আসলান রূপী ইরফান ধরতে পারবেন কিনা তা ছবি মুক্তির পরই বোঝা যাবে।