English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ২১:৪৭

আমাকে স্টাডি করে গ্রাজুয়েট হতে পারবেন না : নুসরাত

অনলাইন ডেস্ক
আমাকে স্টাডি করে গ্রাজুয়েট হতে পারবেন না : নুসরাত

শনিবার দুপুরে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন টালিউডের তারকা সাংসদ নুসরাত জাহান। তিনি তার একটি পুরনো ছবি পোস্ট করেছেন ইনস্ট্রাগ্রামে। সেখানে লিখেছেন, ‘আমাকে স্টাডি করবেন না, আপনি গ্রাজুয়েট হতে পারবেন না...’ এই ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করার পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। এক নেটাগরিক লেখেন, ‘ধন্য পশ্চিমবঙ্গবাসী। এরকম ট্যালেন্টেড সাংসদ পেয়েছে!’ আরেকজন লেখেন, ‘কাজ একটু করুন। সাংসদ হয়ে কী করলেন?  সাংসদের বেতন নিচ্ছেন মাসে ২.৫ লাখ। জনগণের অর্থ সব তো মডেলিং করেই ওড়াচ্ছেন। পাঁচ বছর এভাবে মানুষের সর্বনাশ করবেন!!!’ আরেক নেটাগরিক লেখেন, ‘ঠিক আছে। কোনো সমস্যা নেই। আমি তো কেবল উচ্চমাধ্যমিক পাস!’