English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ২১:৪৬

নারীকে অসম্মানের প্রতিবাদে ছবিটি করা, নাড়া দেবে বিবেকে : শাকিব

অনলাইন ডেস্ক
নারীকে অসম্মানের প্রতিবাদে ছবিটি করা, নাড়া দেবে বিবেকে : শাকিব

বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত অনন্য মামুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘নবাব এলএলবি’। এরই মধ্যে অনলাইনে মুক্তি পাওয়া ছবির দুটি গান ও ট্রেলার দর্শক মহলে প্রশংসিত হয়েছে।  ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। প্রচারণার অংশ হিসেবে এক ভিডিও বার্তায় ছবিটি দেখতে সব শ্রেণির দর্শকদের আহ্বান জানিয়েছেন তিনি। শাকিব বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে- ট্রেলার তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা যারা দেশে আছ, দেশের বিভিন্ন জায়গা থেকে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, মিডল ইস্টের বিভিন্ন জায়গা থেকে, ইউএস থেকে, আফ্রিকা থেকে ও বিভিন্ন দেশ থেকে ট্রেলারের এত চমৎকার রিভিউ আসছে, এটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত।’ তিবি আরও বলেন, এই করোনা মহামারির মধ্যে আসলে আমি চেষ্টা করেছি, সমস্ত স্বল্পতার মধ্যে...! ধর্ষণ বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, তো তারই একটা প্রতিবাদ স্বরূপ ‘নবাব এলএলবি’ ছবিটা আমি করেছি। সেইসঙ্গে যাদের বিবেক এখনো মারা যায়নি, বিবেকে একটু নাড়া দেবে এই ছবিটি। উল্লেখ্য, সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব, মাহি ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু ও আনোয়ারসহ আরও অনেকে।