আপডেট : ২৪ আগস্ট, ২০২০ ১৯:৩৫
মুখোমুখি ক্যাটরিনা-সারা
অনলাইন ডেস্ক
সালমান খান-ক্যাটরিনা কাইফ জুটির ব্লকবাস্টার হিট সিনেমা ‘এক থা টাইগার’। ২০১২ সালে আলি আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে ছবিটি নির্মাণ করেন। এরপর লম্বা বিরতি দিয়ে ২০১৭ সালে এই জুটি ফিরে আসেন ‘টাইগার জিন্দাহ হ্যায়’ নিয়ে। সেটিও ব্লকবাস্টার। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে আসছে। ‘টাইগার থ্রি’ সিনেমায় বরাবরের মতো এবারও নায়ক হিসেবে সালমান খানই আছেন। তবে এবারের ছবিটির পরিচালনায় থাকছেন না আলি আব্বাস জাফর বা কবির খানের কেউই। নতুন এই কিস্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে মণীশ শর্মাকে। আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে এ সিনেমায় সালমানের বিপরীতে কাকে দেখা যাবে এ নিয়ে কদিন ধরে চলছিল জল্পনা-কল্পনা। প্রযোজক চাইছিলেন এবার নতুন একটি জুটি উপহার দিতে। প্রযোজকের পছন্দ সালমানের বন্ধু সাইফ আলি খানের সুপারস্টার কন্যা সারা আলি খান! কিন্তু পরিচালকের পছন্দ ছিল ক্যাটরিনা। অবশেষে চূড়ান্ত খবরই পাওয়া গেল। এ দফায় জিতে গেলেন পরিচালকই। অর্থাৎ টাইগার থ্রিতেও সালমানের বিপরীতে থাকছেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ।
মজার বিষয় হলো ক্যাটরিনা ও সারা অন্য আরেকটি সিনেমার জন্যও মুখোমুখি অবস্থানে। গত ২৮ ফেব্রুয়ারি টাইগার শ্রফ তার অভিষেক ছবি ‘হিরোপান্তি’র সিকুয়েলের ঘোষণা দিয়েছিলেন। ছবিটিও পরিচালনা করবেন সাব্বির খান। আর প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার। ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমেই টাইগার ও কৃতি শ্যানন পা রাখেন বলিউডে। এই জুটিকে সবাই দারুণ পছন্দ করেছিল। তাই শুরুতে এই ছবির নির্মাতারা কৃতিকেই টাইগারের নায়িকা হিসেবে চেয়েছিলেন। তবে অজানা কারণে কৃতি এই ছবির নায়িকার তালিকা থেকে বাদ পড়ে গেছেন। এরপর উঠে আসে ক্যাটরিনা এবং সারার নাম। দেখা যাক, এই যুদ্ধে সারা জয়ী হবেন নাকি ক্যাটের কাছে ধরাশায়ী হবেন! জানা গেছে, সাজিদ নাদিয়াদওয়ালা ছবিটি অনেক বড় আয়োজনে শ্যুট করতে চাইছেন। তাই সব মিলিয়ে টাইগারপ্রেমীরা আবার এক জবরদস্ত অ্যাকশনধর্মী ছবির সাক্ষী হতে চলেছেন।
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮
-
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮
-
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫
-
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬
-
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩
-
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯
-
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯
-
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮
-
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩
-
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫
-
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯
-
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭
-
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫
-
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪
-
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩
-
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২
-
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯
-
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭
-
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩
-
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫
-
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩
-
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬
***ঢাকা পোষ্টে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়াব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ( Unauthorized use of news, image, information, etc published by The Dhaka Post is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws. )