English Version
আপডেট : ৪ মার্চ, ২০২০ ১৭:২০
সূত্র:

করোনা আতঙ্কে বলিউড অভিনেত্রী দীপিকা

করোনা আতঙ্কে বলিউড অভিনেত্রী দীপিকা

প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। মঙ্গলবার (৩ মার্চ) সেই আয়োজনের শেষ দিন। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় প্যারিস সফরের পরিকল্পনা বাদ দিয়েছেন দীপিকা।

করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্ক অভিনেত্রী দীপিকার মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্সের বিলাসবহুল লুইস ভুটনের ফ্যাশন উইক ২০২০ এ যোগ দেওয়ার জন্য প্যারিসে যাওয়ার কথা ছিল দীপিকার। কিন্তু ফ্রান্সে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে, এই খবর প্রকাশের পর দীপিকা তার ট্রিপ বাতিল করতে বাধ্য হয়েছেন।

বর্তমানে দীপিকা ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘৮৩’ নিয়ে। ছবিটিতে তাঁকে দেখা যাবে স্বামী রণবীর সিংয়ের বিপরীতে। এছাড়াও হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেকে দেখা যাবে দীপিকাকে।

এদিকে, চীনা স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিন হাজার ২০২ জন। অন্যদিকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৮৬২ জন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন