ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
সময় এখন দিশার
বলিউডের হালের ক্রেজদের অন্যতম দিশা পাটানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন তিনি। শীতেও তাকে দেখা যায় বিকিনি পরে ছবি প্রকাশ করতে। সম্প্রতি দিশা নতুন করে আলোচনায়। দিশাকে নিয়ে মাতামাতির কারণ ‘মালাঙ’। গত বছর মাত্র একটি আইটেম গানে ধরা দেওয়া দিশা এ বছরের শুরু থেকেই নেটিজেনদের আতশি কাচের নিচে। ‘মালাঙ’ সিনেমার ট্রেলারে বিকিনিতে হাজির হয়ে দর্শকের আগ্রহের পারদ চড়িয়ে দিয়েছেন দিশা। তার সহশিল্পী হিসেবে ‘মালাঙ’ এ থাকছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। এ মাসের শুরুতে ট্রেলার প্রকাশ হয়। সেখানে চারটি চরিত্রকে তুলে ধরা হয়। যার মাঝে দিশার চরিত্রেই বেশি রহস্যের খোঁজ পেয়েছেন দর্শক। ট্রেলার দেখে এমনটিই মন্তব্য করেছেন অনেকে। ছবির গানেও দিশার সাবলীল উপস্থিতি আগ্রহ বাড়াচ্ছে দর্শকের। দিশা শুটিং করতে গিয়ে আহতও হয়েছিলেন। আহত অবস্থায় শুটিং করেছেন। শুধু তাই নয়, কয়েকদিনের অনুশীলনে রপ্ত করেছেন নানা কসরত। দিশা গণমাধ্যমকে বলেন, আমরা পানির নিচে নানারকম খেলা খেলেছি। তাও মাত্র দুয়েকদিন অনুশীলন করেই। যেখানে লোকজন বছর জুড়ে অনুশীলন করে। যাই হোক, আমি মজা পেয়েছি। খেলাধুলা করতে ভালো লাগে। পর্দায় যদি সুন্দর লাগে তবেই আমরা সার্থক।’ মোহিত সুরীর ‘মালাঙ’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ৭ ফেব্রুয়ারি। শুধু ‘মালাঙ’ নয়, চলতি বছর দিশাকে আরও দুটো ছবিতে দেখা যাবে। এর একটি হলো মেগাস্টার সালমান খানের বিপরীতে ‘রাধে’ ছবিতে। অন্যটি একতা কাপুরের প্রযোজনায় ‘কেটিনা’। সব মিলিয়ে বলাই যায় সময় এখন দিশার।
বিনোদন বিভাগের আরো খবর
বিনোদন বিভাগের আরো খবর
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


