English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০২০ ১৯:১৬
সূত্র:

সাইফের মেয়ে পরিচয়ে গর্বিত সারা

সাইফের মেয়ে পরিচয়ে গর্বিত সারা

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী। খুব বেশি দিন হয়নি বলিউডে পা রেখেছেন। কিন্তু এরই মধ্যে নিজের আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। তবে এখনো সাইফের মেয়ে হিসেবেই নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করেন সারা। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো সাইফ আলী খানের মেয়ে এবং এটি কখনোই পরিবর্তন হবে না। সাইফের মেয়ে পরিচয় দিতেই গর্ববোধ করি। সবাই আমার অভিনয় পছন্দ করছেন, এটি অবশ্যই আনন্দের। আশা করছি নিজেকে প্রমাণ করতে পারব।’

সারার পরবর্তী সিনেমা ‘লাভ আজ কাল’। এতে আরো অভিনয় করছেন কার্তিক আরিয়ান, আরুশি শর্মা, রণদীপ হুদা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। ২০০৯ সালে সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে একই নামে একটি সিনেমা নির্মাণ করেন এই নির্মাতা। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘লাভ আজ কাল’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।