English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২০ ১৪:২১
সূত্র:

অবশেষে বড় পর্দায় আফরান নিশো!

অবশেষে বড় পর্দায় আফরান নিশো!

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রতিনিয়তই নিজেকে ভেঙ্গে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। আর তার অভিনয়ে দক্ষতা দেখে দর্শক অনেক দিন ধরেই তাকে বড় পর্দায় দেখতে চাচ্ছেন। অবশেষে তাদের সেই আশা পূরণ হতে যাচ্ছে। নির্মাতা রায়হান রাফির নাম ঠিক না ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নিশো।

বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফির সঙ্গে পূর্বপশ্চিমের কথা হলে তিনি বলেন, অনেক আগে থেকেই নিশো ভাইকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিলো। নিশো ভাইও আমার সাথে কাজ করতে চায়। আমরা বেশ কয়েকবার গল্প নিয়ে বসেছি। প্রাথমিক আলোচনা এখনো চলছে। দেখা যাক কই হয়।

আগামী এপ্রিল থেকে শুটিং শুরু হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে সব চূড়ান্ত হলে বেশ বড় পরিসরেই কাজটি হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করো হবে।

এদিকে শোনা যাচ্ছে রায়হান রাফি ছাড়াও আরো বেশ কয়েকজন পরিচালক আফরান নিশোকে নিয়ে সিনেমার পরিকল্পনা করছেন। চলতি বছরেই সেগুলোর ঘোষণা আসতে পারে।