English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২০ ১১:১৫

রণবীর নয়, দীপিকার জীবনে নাকি অন্য কাউকে প্রয়োজন!

অনলাইন ডেস্ক
রণবীর নয়, দীপিকার জীবনে নাকি অন্য কাউকে প্রয়োজন!

ভারতের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো নিয়ে এবার মুখ খুললেন বাবা রামদেব। এই বিষয়ে বাবা রামদেবের সোজা সাপটা বক্তব্য, “দীপিকার জীবনে স্বামী রামদেবের মত একজন ব্যক্তির ভীষণই প্রয়োজন। যে তাকে সব বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবে।”

জেএনইউ-কাণ্ডের পর দীপিকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আর তা নিয়েই যতরকম আলোচনায় উঠে আসেন দীপিকা। তার ছবি ‘ছোক’ থেকে নজর সরে গিয়ে কমবেশি সকলেই তার জেএনইউ-এর ক্যাম্পাসে যাওয়া নিয়ে আলোচনায় মগ্ন হন। কিছু লোকজন দিপ্পির জেএনইউ-এ যাওয়া একেবারেই ভালোভাবে নেননি।

তাদের কেউ বলেছেন, দীপিকা তার ছবির প্রচারেই জেএনইউ-এর ক্যাম্পাসে গিয়েছেন। কেউ আবার বলেছেন মেঘনা গুলজার দিপ্পিকে প্রভাবিত করেছেন। কেউ আবার জেএনইউ-কাণ্ডে দীপিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘটনায় বীতশ্রদ্ধ তার ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন। এমনকি এই ঘটনার জন্য দীপিকাকে খোদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরেও রোষের মুখে পড়তে হয়েছে।

আবার অনেকেই দীপিকার পাশে দাঁড়িয়েছেন। পরিচালক প্রযোজক অনুরাগ কাশ্যপের কথায়, ‘দীপিকা পুরুষের থেকেও শক্তিশালী’। তার এই পদক্ষেপে কোনো রকম প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। দিপ্পির হয়ে সুর চড়িয়েছেন কানহাইয়া কুমার। এবার খোদ বাবা রামদেবের মুখে উঠে এল ‘বলিউডের পদ্মাবতী’র নাম। বাবা রামদেবের কথায়, “দীপিকার জীবনে বাবা রামদেবের মতো একজন ব্যক্তির খুবই প্রয়োজন। যে দীপিকাকে সুপরামর্শ দেবে।”

এখানেই শেষ নয়, রামদেবের কথায়, “দীপিকার উচিত প্রথমে দেশের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি সম্পর্কে জানা, তারপর কোনো সিদ্ধান্ত নেয়া।” সূত্র: জি-নিউজ