English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২০ ০৭:১৭
সূত্র:

তীব্র শীতে ‘ছেঁড়া প্যান্ট’ পড়ে বিতর্কে পরীমনি

তীব্র শীতে ‘ছেঁড়া প্যান্ট’ পড়ে বিতর্কে পরীমনি

নতুন করে আবারও আলোচনায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি। তীব্র শীতে সারাদেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।  পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- ‘Winter… Not Exactly.’

তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘উফফফফ খুউউউব গরম লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘ঠাণ্ডা বাতাস ঢুকবে।’ আরও একজন লিখেছেন, ‘মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!’ এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন।