English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২০ ২১:৪০
সূত্র:

দীঘির সঙ্গে আড্ডার সুযোগ!

দীঘির সঙ্গে আড্ডার সুযোগ!

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাবুলিওয়ালা, চাচ্চু, দাদীমা, ১ টাকার বউ, অবুঝ শিশু—এসব চলচ্চিত্রে দীঘির উপস্থিতি ছিল সব শ্রেণির দর্শকের কাছে প্রশংসনীয়।

দীর্ঘ কয়েক বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দীঘির জনপ্রিয়তা একটুও কমেনি। দীঘি এখন কী করছেন, আবার কী তিনি চলচ্চিত্রে ফিরবেন, তাকে কী নায়িকা হিসেবে দেখা যাবে? এমন একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দীঘির ভক্তদের মনে। 

এসব প্রশ্নের উত্তর নিজেই জানাবেন দীঘি। পাশাপাশি মিলবে দীঘির সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ। 

দীঘি জানিয়েছেন, এজন্য আজ ঠিক রাত ৮টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করতে হবে। 

এক ভিডিও বার্তায় দীঘি বলেন, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার একটি দারুণ সুযোগ পেয়েছি। আজ ঠিক রাত ৮টায় স্টার জোন সার্ভিসে আমি থাকবো শুধু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু। আমি থাকবো আপনাদের অপেক্ষায়।

এদিকে, দীঘি ছাড়াও প্রিয় তারকাদের সঙ্গে নিয়মিত পর্বে ফোনে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট।