English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯ ০৭:২৪
সূত্র:

মাহির তিন মাসের চ্যালেঞ্জ

মাহির তিন মাসের চ্যালেঞ্জ

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি বেশ কিছুদিন ধরে শোবিজের কোনো আলোচনায় ছিলেন না। বলতে গেলে অনেকটা চুপ করে ছিলেন তিনি। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অনেক তারকাকে দেখা গেলেও মাহিকে পাওয়া যায়নি। মাঝে বেশ কিছুদিন বিরতির পর আবার শুটিং ফিরেছেন মাহি।

এদিকে মাহি তিন মাসের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। আর এ চ্যালেঞ্জ হলো শারীরিক ফিটনেস তৈরী করার। সম্প্রতি মাহি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, চলছে তিন মাসের চ্যালেঞ্জ।

এদিকে মাহি সম্প্রতি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শুরু করেছেন। ১৯৯৭ সালে গুণী নির্মাতা শিবলী সাদিক সালমান শাহ ও শাবনূরকে নিয়ে ‘আনন্দ অশ্রু’ নামের ছবি নির্মাণ করেছিলেন।

তবে আমার পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ নতুন গল্পের অন্য ধরনের প্রেমের ছবি। আগের ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাহিনীর সঙ্গে এর কোনো মিল নেই। এ ছবিতে মাহির নায়ক হিসেবে দর্শকরা সাইমন সাদিককে দেখতে পাবেন। এতে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, জয় চৌধুরীসহ অনেকে। মাহি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অবতার’। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এ ছবিটি গত অক্টোবরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মাস দুয়েক আগে রায়হান রাফির ‘স্বপ্নবাজী’ নামে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হন মাহি। সে সময়ে ছবিটির ফটোশুটে অন্য অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস ঐশী, জান্নাতুল ফেরদৌস পিয়ার সঙ্গে মাহিয়া মাহি কেও দেখা গিয়েছিল। তবে নতুন এ ছবির কাজ এখনো শুরু হয়নি।

অন্যদিকে সাইমন ও মাহি জুটি সর্বশেষ অভিনয় করেছিলেন মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমায়। এই বছর ছবিটির জন্য সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সাইমন, সেরা পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। এছাড়াও আরো কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থাকছে ছবিটির ঝুলিতে।