English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৮
সূত্র:

বিটিভির জন্মদিনে আফজাল-সুবর্ণা

বিটিভির জন্মদিনে আফজাল-সুবর্ণা

বাংলাদেশ টেলিভিশনের আজ ৫৬তম জন্মদিন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর পথচলার যাত্রা শুরু করে বিটিভি।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে বিটিভিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে ‘কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি’ শিরোনামের একটি টকশোতে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, সুর্বণা মুস্তাফা। তাদের গল্পে উঠে আসবে বিটিভির পুরনো দিনের কথা।

এ ছাড়া সকালে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।