English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১২:০৯
সূত্র:

কাজের চাপে হিমশিম বুবলী

কাজের চাপে হিমশিম বুবলী

মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি জানান, একসঙ্গে দুই ছবির কাজ চলছে। দুটি ছবিরই গল্পে ভিন্নতা রয়েছে। গল্পের সঙ্গে নিজেকে মেলাতে গিয়ে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। তবে সব গুছিয়ে নিয়েছি। একসঙ্গে দুই ছবির কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে উল্লেখ করে বুবলী বলেন, ‘অল্প কয়েকদিনের ব্যবধানে দুটি ছবির শুটিং শুরু হলো। শৈত্যপ্রবাহের কারণে ‘বীর’ ছবির শুটিং বন্ধ আছে। ‘ক্যাসিনো’ ছবির কাজ দ্রsত শেষ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নতুন বছরে দুটি ছবিই দর্শকের কাছে উপভোগ্য হবে। কারণ দুই ছবির গল্পের মধ্যে টুইস্ট আছে। এ ছাড়া নিরবের সঙ্গে প্রথমবার কাজ করছি। এটাও আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ হচ্ছে।’ নতুন বছরের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘এই দুই ছবির কাজ তো শেষ হোক। বেশ কয়েকটি গল্প নিয়ে কথা হচ্ছে। আশা করছি নতুন বছরই আমার জন্য বেশ ভালোই হবে।’

শাকিব খান ফিল্মসের প্রযোজনায় ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াত। এই ছবিতে শাকিব খানের বিপরীত অভিনয় করছেন বুবলী। অন্যদিকে ‘ক্যাসিনো’ ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। এই ছবিতে প্রথমবারের মতো নিরবের বিপরীতে জুটি বেঁধেছেন বুবলী।