English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৮:২১
সূত্র:

সারার মেকআপ ছাড়া ছবি ভাইরাল

সারার মেকআপ ছাড়া ছবি ভাইরাল

হালের সেনসেশনাল অভিনেত্রী সারা আলী খান। এবার দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে আলোচনায় তিনি। ওই ছবিতে সারা তুলে ধরেন, মেকআপ করার সময়ের লুক। একই সঙ্গে মেকআপ তোলার পর তাকে দেখতে কেমন লাগে সেই ছবিও দিয়েছেন।  ইনস্টাগ্রামে ছবি দুটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। সারা এখন কুলি নম্বর ওয়ান-এর সিক্যুয়েলে কাজ করছেন। তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। এছাড়া লাভ আজকাল-এও দেখা যাবে সারাকে। পরিচালক ইমতিয়াজ আলীর এই ছবিতে সারার বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।

মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায় সারার। এখন নাকি সেই সম্পর্ক আর নেই। তবে এসব কিছু সারার ভাবনায় নেই। তা নায়িকার কাজের প্রতি মনোযোগ দেখলেই বোঝা যায়।