English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৯ ২০:০২
সূত্র:

মম'র জন্মদিন নিয়ে বিভ্রান্তি

মম'র জন্মদিন নিয়ে বিভ্রান্তি

মডেল ও অভিনেত্রী জাকিয়া বারী মম। আজ বৃহস্পতিবার এই অভিনেত্রীর জন্মদিন। তবে উইকিপিডিয়া বলছে ভিন্ন কথা। সেখানে দেয়া আছে জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন ১৪ আগস্ট। তাহলে মম’র জন্মদিন কবে?

এই প্রশ্নে মম’র উত্তরে মম জানান, উইকিপিডিয়া ভুল জন্ম তারিখ দেখাচ্ছে। কারা এটা আপডেট করেছে আমি জানি না। জন্ম তারিখ ও সাল দুটোই ভুল। যারা এগুলো তৈরি করে তাদের উচিৎ সঠিক তথ্য জেনে নেওয়া। আমার জন্মদিন ১৯ ডিসেম্বর।

মম আরও বলেন, দিনটি একান্ত আমার। আজ কোনো শুটিং রাখিনি। মা, সন্তান আর স্বামী শিহাব শাহীনের সঙ্গে সময় কাটবে আজ।

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হন। এরপর তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।