English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:০৬
সূত্র:

সাংসদ হয়েও যে অভ্যাস বদলায়নি নুসরাতের

সাংসদ হয়েও যে অভ্যাস বদলায়নি নুসরাতের

নুসরাত জাহানের টিকটক ভিডিও বানানোর প্রীতির কথা কারও অজানা নয়। সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় মাধ্যমটিতেও তার প্রচুর ফ্যান ফলোয়ার। নায়িকার পাশাপাশি এখন সাংসদ তিনি। এখনও আগের অভ্যাস বদলে যায়নি নায়িকার। ইনস্টাগ্রামে 'মেরি পিয়াকে ইয়াদ আনে লাগি' গানের তালে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। সম্প্রতি এই টিকটক ভিডিওটি ভাইরাল হয়েছে। গেল মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নুসরাত। সূত্রের খবর অনুযায়ী, একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেয়ায় অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত। সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিষয়টি অস্বীকার করেন নুসরাত অ্যাজমা থেকেই এই সমস্যায় পড়েন বলে জানান তিনি।