English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯ ১২:৫১
সূত্র:

নেটফ্লিক্স সিরিজে মাধুরী

নেটফ্লিক্স সিরিজে মাধুরী

নেটফ্লিক্স ইন্ডিয়ার পরবর্তী সিরিজে কাজ করবেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী মাধুরী দিক্ষীত। সিরিজটি প্রযোজনা করবে নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশন। টুইটারে কাজটির বিষয় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মাধুরী ও করণ দু'জনেই।

টুইটারে মাধুরী লিখেছেন, ডিজিটাল জগতে আমার প্রবেশের বিষয়ে ঘোষণাটিতে দিতে পেরে রোমাঞ্চিত! আমার প্রথম নেটফ্লিক্স ফিল্ম প্রোডাকশন 'ফিফটিন্থ আগস্ট' ও 'মোংলি'তে নিশা কণ্ঠে ভয়েস দেয়ার পর আরেকটি চমকপ্রদ কাজ করার জন্য মুখিয়ে আছি।

এর আগে করণ জোহরের 'কলঙ্ক' ছবিতে অভিনয় করেছেন মাধুরী। টুইটারে করণ লিখেছেন, সব সৌন্দর্যের রানীকে আমরা নেটফ্লিক্স অরিজিনালে পেয়ে গেছি... ডিজিটাল জগতে তার সঙ্গে জাদু তৈরির অপেক্ষায়!