English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯ ১৭:৪১
সূত্র:

মিথিলাকে ‘সিমরান’ বলে পিএইচডি করতে বললেন সৃজিত!

মিথিলাকে ‘সিমরান’ বলে পিএইচডি করতে বললেন সৃজিত!

সৃজিত মুখার্জি ও রাফিয়াথ রশিদ মিথিলা গত শুক্রবার বিয়ে করেছেন। বিয়ের পরের দিন শনিবার পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ড। কাজ থেকে সাময়িক ছুটি নিলেও সিনেমা পিছু ছাড়ছে না পরিচালক সৃজিত মুখার্জির মাথা থেকে।

তিনি সিনেমার সংলাপের আদলে মিথিলার উদ্দেশে নিজের ইন্সটাগ্রামে লিখেছেন, ‘যা সিমরান যা, করলে আপনি পিএইচডি।’ ছবিসহ এই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। যেন ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার অমরেশ পুরীর মতো করে যেন নতুন বউকে বিদেশ পাঠাচ্ছেন তিনি!

বিয়ের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, সুইজারল্যান্ডে পিএইচডি করবেন তিনি। ওখানে কাজ শেষের পর অল্প দিনের জন্য হানিমুনে যাবেন গ্রিসে। সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।