English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৯ ১২:৫৫

টম হ্যাংকসকে পাল্লা দিতে হাজির আমির

অনলাইন ডেস্ক
টম হ্যাংকসকে পাল্লা দিতে হাজির আমির

অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প' ছবির অফিসিয়াল রিমেকে অভিনয় করছেন বলিউড তারকা আমির খান। ছবির নাম 'লাল সিং চাড্ডা'। এতে তার সহশিল্পী কারিনা কাপুর খান। পাঞ্জাবের রূপনগরে হচ্ছে ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন 'সিক্রেট সুপারস্টার' খ্যাত আদভেইত চন্দন।

সম্প্রতি ছবিতে আমির খানের একটি লুক ভাইরাল হয়েছে। গালভর্তি দাড়ি, লম্বা লম্বা চুল, পুরনো পোশাকে আমির মনে করিয়ে দিলেন ফরেস্ট গাম্পের সেই নায়কের চরিত্রটিকেই। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরেস্ট গাম্প ছবিতে অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন টম হ্যাংকস। ছবিটিও সেরার পুরস্কার জিতেছিল। আগামী বছরের বড়দিন উপলক্ষ্যে মুক্তি পাবে আমিরের 'লাল সিং চাড্ডা'।